News Flash

  • Home
  • Uncategorized
  • টিটিএএডিসি : খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ ফেব্রুয়ারি
Image

টিটিএএডিসি : খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৫ ফেব্রুয়ারি

আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স.) : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ রুলস ১৯৮৫-এর ২৭ নম্বর রুলসের ১ এবং ২ নম্বর সাব রুল অনুযায়ী এডিসি এলাকার সবকয়টি কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদের নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সূচি অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি। 

তিনি জানান, ৫ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই তালিকার উপর দাবি ও আপত্তি জানানো যাবে। এই দাবি ও আপত্তিগুলি ১৭ ফেব্রুয়ারি মধ্যে নিম্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ফেব্রুয়ারি। ১৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিধানসভা ক্ষেত্রগুলি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এডিসি-র বিভিন্ন কেন্দ্রের ভোটার তালিকা প্রস্তুত হবে, বলেন তিনি। 

প্রসঙ্গত, ১৭ মে-র মধ্যে এডিসি নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পরিষদ গঠনের নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। করোনা-র প্রকোপে অনেকটা বিলম্ব হয়েছে এডিসি নির্বাচনে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top