News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে নতুন পুরস্কার চালু আইসিসি-র
Image

আন্তর্জাতিক ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে নতুন পুরস্কার চালু আইসিসি-র

মুম্বাই, ২৭ জানুয়ারি (হি. স.) : এবার থেকে প্রতি মাসে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পুরুষ ক্রিকেটার এবং সেরা মহিলা ক্রিকেটারকে পুরষ্কৃত করা হবে। বুধবার আইসিসির পক্ষ থেকে সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।আন্তর্জাতিক ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন এই পুরস্কার চালু করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা  আইসিসি। 

বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারদের হাতে ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’  এবং ‘আইসিসি উইমেনস প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার তুলে দেওয়া হবে। এজন্য প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টারস এবং সাংবাদিকদের নিয়ে একটি আইসিসি ভোটিং অ্যাকাডেমি তৈরি করা হয়েছে। তবে তাঁদের ভোটের সঙ্গে যুক্ত হবে ফ্যানেদের ভোটিংও। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই পুরস্কার প্রদান।

জানা গিয়েছে, আইসিসি অ্যাওয়ার্ডস নমিনেশন কমিটি দুই বিভাগে সেই মাসের তিনজন সেরা পারফর্মারকে বেছে নেবেন। এরপর আইসিসির ভোটিং অ্যাকাডেমির সদস্যরা ভোট দেবেন। ভোট দেওয়ার সুযোগ পাবেন আইসিসিতে রেজিস্টার্ড ফ্যানেরাও। সদস্যদের ভোট শেয়ার থাকবে ৯০ শতাংশ এবং ফ্যানেদের ১০ শতাংশ। সব মিলিয়ে ভোটে যে দু’জন জিতবেন তাঁদের নাম প্রতিমাসের দ্বিতীয় সোমবার ঘোষণা করা হবে। এখন দেখার প্রথম মাসে এই পুরস্কার কে পান? এদিকে, অনন্য একটি রেকর্ডের মালিক হলেন আফগান ক্রিকেটার রশিদ খান। প্রথম ক্রিকেটার হিসেবে দুটি পৃথক ওয়ানডেতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট হাতে ৪০ রান এবং চার উইকেট নেওয়ার নজির গড়লেন। ২০১৬ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর ২৬ জানুয়ারি ফের একবার সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই এই নজির গড়লেন রশিদ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top