News Flash

  • Home
  • Uncategorized
  • বুকে ব্যথায় অসুস্থ সৌরভ, চিকিৎসাধীন অ্যাপোলো হাসপাতালে
Image

বুকে ব্যথায় অসুস্থ সৌরভ, চিকিৎসাধীন অ্যাপোলো হাসপাতালে

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.): মাত্র ২০ দিনের মাথায় ফের বুকে ব্যথা অনুভূত হওয়ায় বুধবার দুপুরে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। গ্রিন করিডোর করে সৌরভকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌঁছনো মাত্রই তাঁর চিকিৎসা শুরু করা হয়েছে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই সামান্য অস্বস্তি বোধ হচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সকাল হতেই ফের বুকে ব্যথা অনুভূত হওয়ায় তড়িঘড়ি মুকুন্দপুরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সৌরভের একটি স্টেন্ট বসে ছিল বেশ কিছুদিন আগে। আরও দুটি স্টেন্ট বসাতে হবে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। পরবর্তীকালে বসানো হবে বলে জানানো হয়েছিল। এদিন তার পরবর্তী দু’টি স্টেন বসানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, ২ জনুয়ারি সকালে জিম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুকে ও পিঠে ব্যাথা অনুভব করায় দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা করে দেখা যায় তিনটি ধমনীতে ৯৫ শতাংশ ব্লকেজ রয়েছে তাঁর। এরপরেই একটি স্টেন্ট বসানো হয়। আরও দু’টি স্টেন্ট পরে বসানো হবে বলে জানানো হয়েছিল। সেই চারদিন চিকিৎসাধীন থাকার পর ৭ জানুয়ারি বাড়ি গিয়েছিলেন তিনি। এবার ২০ দিনের মাথা ফের অসুস্থ হয়ে পড়লেন বিসিসিআই সভাপতি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top