News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত ৮, ব্যথিত অশোক গেহলট
Image

রাজস্থানে গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত ৮, ব্যথিত অশোক গেহলট

টোঙ্ক (রাজস্থান), ২৭ জানুয়ারি (হি.স.): রাজস্থানের টোঙ্ক জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, এছাড়াও আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের জয়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাকের চালক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

টোঙ্কর ডিজিপি জানিয়েছেন, বুধবার ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি গাড়ি। সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন। ডিজিপি জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও ট্রাকের চালক। নিহতদের বাড়ি মধ্যপ্রদেশে।

শোকস্তব্ধ অশোক গেহলট, আহতদের দ্রুত আরোগ্য কামনা  

টোঙ্ক জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর খবর শুনে দুঃখপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। টুইট করে অশোক গেহলট জানিয়েছেন, খাটুশ্যামজি থেকে মধ্যপ্রদেশে নিজেদের শহরে ফেরার পথে টোঙ্কতে সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top