News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক বিক্ষোভের জেরে জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

কৃষক বিক্ষোভের জেরে জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে হাঙ্গামার পর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। কৃষক বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক বসল।

আজ প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে তুলকালাম হয় রাজধানীর একাধিক এলাকায়। সিঙ্ঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে পুলিশেরর সঙ্গে সংঘর্ষের পাশাপাশি রাজধানীর বুকে দাপিয়ে বেড়ায় কৃষকরা। দিল্লি পুলিশের সদর আইটিও এলাকায় পুলিশের বাধা ভেঙে তোলপাড় করে কৃষকরা। পুলিশে বাধা দিলে তাদের ওপরে চড়াও হয় আন্দোলনকারীরা। এছাড়াও লালকেল্লায় পুলিশের বাধা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। ঐতিহাসিক লালকেল্লার গম্বুজে উঠে লাগিয়ে দেওয়া হয় পতাকা। বিকেলেও দিল্লির বিভিন্ন এলাকায় তোলপাড় করেন কৃষকরা।

কৃষক বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে জরুরি বৈঠক বসল। এনিয়ে টানা দেড় ঘণ্টা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। পাশাপাশি রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top