News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের খুদে দাবাড়ু আর্শিয়া দাসকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান
Image

রাজ্যের খুদে দাবাড়ু আর্শিয়া দাসকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে ত্রিপুরার আর্শিয়া দাস৷ মাত্র ১০ বছর বয়সে এই খুদে দাবাড়ুর প্রতিভা ত্রিপুরার সাথে সারা দেশকে গৌরবান্বিত করেছে৷ ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (সোমবার) আর্শিয়া সহ অন্য খুদে পুরস্কার বিজেতাদের সাথে বার্তালাপ করেছেন৷ তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী৷

আর্শিয়ার মা বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই সম্মান পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত৷ তাঁর কথায়, সাধারণত দিল্লিতে গিয়ে অন্যান্য খুদে বিজেতারা পুরস্কার গ্রহণ করেছে৷ কিন্তু, করোনা-র প্রকোপে এ-বছর তা সম্ভব হয়নি৷ তবে দেশের অন্যান্য শিশুদের পাশাপাশি আর্শিয়ার পুরস্কার প্রাপ্তি আমাদের জীবনে নিঃসন্দেহে এক গৌরবময় অধ্যায়ের রচনা করেছে৷ তিনি বলেন, আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সে ওই পুরস্কার ঘোষণার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম৷ এদিকে আর্শিয়া বলেছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে এই পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত৷ তিনি সকলকে কঠোর অভ্যাসের মাধ্যমে খেলাধুলায় সাফল্য অর্জনের পরামর্শ দিয়েছেন৷

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, ত্রিপুরার ১০ বছরের খুদে দাবাড়ু আর্শিয়া দাসের সাথে পরিচিতি হয়েছেন তিনি৷ ইতিমধ্যে সে আন্তর্জাতিক স্বর্ণপদক এবং অন্য পুরস্কার জিতেছে৷ লকডাউনের বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছে আর্শিয়৷ রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা৷ এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় পুরস্কার প্রাপ্তির জন্য আর্শিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, আর্শিয়া উত্তর-পূর্বাঞ্চলের প্রথম এবং একমাত্র কন্যা যে দাবাড়ু৷ সে তার অসাধারণ দক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং পুরস্কার জিতেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top