News Flash

  • Home
  • Uncategorized
  • চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির সিদ্ধান্ত
Image

চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ রবিবার কমলপুরে ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷ ত্রিপুরা টি ডেভলপমেন্ট কপর্োরেশনের উদ্যোগে  বিধায়ক তথা খাদ্য ও ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেবের পৌরহিত্যে ভারতীয় জনতা পার্টি টি গার্ডেন সেলের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে কমলপুর মহকুমার পাঁচটি চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১৫ টাকা বাড়ানো হয়৷ চা বাগান গুলি হল, রাম দুর্লভপুর, মহাবীর, মায়েংটুকু, আইচ্যং,ও দারাং চা বাগান ইত্যাদি৷ আগে চা শ্রমিকরা দৈনিক মজুরি পেতো ১০৫ টাকা৷ বর্তমানে  ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি  বেড়ে দাঁড়াল ১২০ টাকা৷ প্রায় সাত বছর পর চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে৷ সোমবার রাম দুর্লভপুর চা বাগানের অফিস প্রাঙ্গণে চা শ্রমিকদের ডেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাম দুর্লভপুর চা বাগানের মালিক মহেশ নরুলা চা শ্রমিকদের বলেন, এই চা বাগান ছাড়াও আমাদের অন্য ব্যবসা আছে৷ চা বাগান দিয়ে আমাদের চলতে হয় না৷ এই চা বাগান আপনাদের আপনাদের পরিশ্রমে এই চা বাগান চলবে৷ লাভাংশ আপনারাই পাবেন৷ আপনারা ভালো করে কাজ করুন৷ এতে আপনাদেরই লাভ হবে৷ আমি এই বাগান থেকে লাভাংশ নিতে চাই না৷ লকডাউনে বাগানের ক্ষতি হয়েছিল৷ সেটা আপনারাই ক্ষতি পূরণ করে দিয়েছেন৷ এই বাগানের কোন ঋণ নেই৷ বাগান বাঁচলে শ্রমিক বাঁচবে,আর শ্রমিক বাঁচলে, বাগান বাঁচবে৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টি টি গার্ডেন সেলের যুগ্ম কনভেনার ইন্দুভূষণ গোয়ালা বলেন, ত্রিপুরা টি ডেভলপমেন্ট কপর্োরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহার পরামর্শে কমলপুর বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেবের পৌরহিত্যে কমলপুর পাঁচটি চা বাগান মালিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে চা বাগান মালিকপক্ষরা সিদ্ধান্ত নেন চা শ্রমিকরা যে হাজিরা পান তার থেকে ১৫ টাকা বৃদ্ধি করা হলো৷ অর্থাৎ ১০৫ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে৷ এতে প্রচণ্ড খুশি শ্রমিকরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top