News Flash

  • Home
  • Uncategorized
  • রাফালের প্রদর্শন দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড, রাজপথে ফুটে উঠল আত্মনির্ভর ভারতের ঝলক
Image

রাফালের প্রদর্শন দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের প্যারেড, রাজপথে ফুটে উঠল আত্মনির্ভর ভারতের ঝলক

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারত আজ ৭২ তম গণতন্ত্র দিবস পালন করছে। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ জাতীয় পতাকা উত্তোলন করার পর প্যারেড শুরু হয়। বিভিন্ন রাজ্যের ট্যাবলো, আত্মনির্ভর ভারতের ঝলক দেখানোর পর রাফাল বিমান গর্জে ওঠে আকাশে। এবার গণতন্ত্র দিবসের প্যারেড রাফাল বিমান ওড়ার পর শেষ হয়।

করোনা পরিস্থিতিতে এবার ব্যতিক্রমী সাধারণতন্ত্র দিবস পালন হচ্ছে রাজপথে। মঙ্গলবার সকালে দিল্লির রাজপথে উত্তোলিত হল জাতীয় পতাকা। এদিন দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরাও। আজ সকাল ৯টা ৪৩ মিনিটে নিয়মমাফিক শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। ডায়াস থেকে অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মাস্ক পরে প্যারেড করছেন জওয়ানরা। উপস্থিত আছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,  চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তিন বাহিনীর প্রধান-সহ বিশিষ্টরা। তাঁদের সামনে শক্তিপ্রদর্শন করা হচ্ছে। দর্শকাসনে উপস্থিত রয়েছেন মাত্র ২৫ হাজার মানুষ।

গণতন্ত্র দিবসের প্যারেডে আত্মনির্ভর ভারতের ঝলক দেখা যায়। বায়ো টেকনোলজিক্যাল বিভাগ, করোনার ভ্যাকসিন প্রস্তুত ওঁরা, ডিজিট্যাল ইন্ডিয়া আর আয়ুষ মন্ত্রালয়ের ঝলক দেখানো হয় আজ।

একলব্য ফর্মেশনের নেতৃত্ব দেয় রাফাল বিমান। রাফালের সাথে সাথে দুটি জ্যাগুয়ার, দুটি মিগ-২৯ বিমান একসাথে আকাশে ওড়ে। ফর্মেশনের নেতৃত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন রোহিত কটারিয়া।

রাফালের ফ্লাই পাস্টের পর রাজপথে গণতন্ত্র দিবসের সমারোহ শেষ হয়। রাষ্ট্রপতির দেহরক্ষীরা এসে রাষ্ট্রপতিকে রাজভবনের দিকে নিয়ে যায়। এরপর প্রোটোকল অনুযায়ী উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এক এক করে ফিরে যান।

এমনিতে অন্যান্য বছর কুচকাওয়াজ চলে ৯০ মিনিট ধরে কিন্তু এ বছর করোনার জেরে সময় অনেক কমিয়ে আনা হয়েছে। অন্যান্যবার কুচকাওয়াজ শুরু হয় বিজয় চক থেকে, শেষ হয় লাল কেল্লায়, পরিক্রমা করে মোট ৮.২ কিলোমিটার। এবার তা বিজয় চকে শুরু হলেও শেষ হয়েছে আগে, জাতীয় স্টেডিয়ামে। সব মিলিয়ে পরিক্রমা হয়েছে ৩.৩ কিলোমিটারের মত পথ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top