News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের শান্ত থাকার আর্জি জানিয়ে টুইট রাহুল গান্ধীর
Image

কৃষকদের শান্ত থাকার আর্জি জানিয়ে টুইট রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি. স.) : সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরে রণক্ষেত্রের রূপ নিল রাজধানী দিল্লি৷  মঙ্গলবার দিল্লির বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ বাধে বিদ্রোহী কৃষকদের৷এদিন কৃষকদের শান্ত থাকার আর্জি জানিয়ে টুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷


পাশাপাশি এই তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিও জানান তিনি৷ এদিন টুইট করে রাহুল বলেন, ‘‘হিংসা কোনও সমস্যার সমাধান নয়৷ কেউ আহত হলে ক্ষতি হলে আমাদের দেশের৷ দেশের স্বার্থের কথা ভেবে কৃষি আইন প্রত্যাহার করা উচিত৷’’


এদিন টুইট করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, ‘‘খুবই দুর্ভাগ্যজনক৷ আমি প্রথম থেকেই কৃষকদের আন্দোলনকে সমর্থন করি৷ কিন্তু আইন-শৃঙ্খলা লঙ্ঘন করাকে সমর্থন করি না৷ প্রজাতন্ত্র দিবসে তেরঙ্গা ছাড়া আর অন্য কোনও পতাকা উড়তে পারে না৷’’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top