News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে স্থগিত ২৭ জানুয়ারির প্রস্তাবিত চাক্কা বনধ
Image

অসমে স্থগিত ২৭ জানুয়ারির প্রস্তাবিত চাক্কা বনধ

গুয়াহাটি, ২৬ জানুয়ারি (হি.স.) : আগামীকাল ২৭ জানুয়ারির ২৪ ঘণ্টার মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চ আহূত প্ৰস্তাবিত চাক্কা বন্ধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সরকারের আমন্ত্রণ পেয়ে আগামীকাল বুধবার মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চের প্রতিনিধিরা রাজ্যের সংশ্লিষ্ট দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন। তাই সাময়িকভাবে প্রস্তাবিত আন্দোলন স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে মঞ্চেক তরফ থেকে।

মঞ্চের পদাধিকারীরা জানিয়েছেন, আলোচনা সফল না হলে পুনরায় তাঁরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। সরকার তাদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ না করার প্রতিবাদে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ ধারা চাক্কা বনধ কর্মসূচির ডাক দিয়েছিল। তাঁরা জানান, অসংগঠিত খণ্ডের আট থেকে নয় লক্ষ চালক কৰ্মচারীদের সরকার গুরুত্ব দিচ্ছে না। বিগতদিনে লকডাউনের কবলে পড়ে কৰ্মহীন হয়ে পড়া শ্ৰমিকদের সাহায্য দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন মোটর শ্ৰমিক সংগঠনের যৌথ মঞ্চের পদাধিকারীরা। তাঁদের প্ৰধান দাবিগুলির মধ্যে অন্যতম হল, যানবাহন কর রেহাই, বহিঃরাজ্যে যাওয়ার ক্ষেত্ৰে জারি বিধিনিষেধ প্রত্যাহার করা ইত্যাদি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top