News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তপ্ত দিল্লিতে ট্র্যাক্টর উলটে মৃত এক বিক্ষোভকারী
Image

উত্তপ্ত দিল্লিতে ট্র্যাক্টর উলটে মৃত এক বিক্ষোভকারী

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): কৃষকদের ট্র্যাক্টর মিছিলের জেরে উত্তপ্ত দিল্লি ।  ক্রমশ দিল্লির পরিস্থিতির অবনতি হচ্ছে ।  তারইমধ্যে মঙ্গলবার ট্র্যাক্টর উলটে মৃত্যু হল এক কৃষকের। এদিন মিন্টো রোডের কাছে একটি ট্র্যাক্টর উলটে গেলে এক বিক্ষোভকারীরা কৃষকের মৃত্যু হয়। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছে তাঁর।

মঙ্গলবার দুপুরের মধ্য দিল্লির আইটিওতে বিক্ষোভকারীদের কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। ব্যারিকেড ভেঙে ইন্ডিয়া গেট এবং লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষকরা। পুলিশের গাড়ি ভাঙচুর করেন। ছোড়া হয় পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। তারইমধ্যে মিন্টো রোডের কাছে ট্র্যাক্টর উলটে এক বিক্ষোভকারীরা কৃষকের মৃত্যু হয়েছে। ট্র্যাক্টরের নীচে তাঁর দেহ চাপা পড়ে থাকতে দেখা যায়। যদিও বিক্ষোভকারীদের দাবি, ট্র্যাক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। তার জেরে ট্র্যাক্টর উলটে মৃত্যু হয়েছে ওই কৃষকের। আপাতত ঘটনাস্থলেই কৃষকের মৃতদের রেখে চারপাশে বসে আছেন বিক্ষোভকারীরা। জাতীয় পতাকায় জড়িয়ে দেওয়া হয়েছে মৃত কৃষকের দেহ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top