News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার অংশ হতে পেরে আমি গর্বিত, ভোটার দিবসে জানালেন রাজ্যপাল
Image

ত্রিপুরার অংশ হতে পেরে আমি গর্বিত, ভোটার দিবসে জানালেন রাজ্যপাল

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় বিগত নির্বাচনগুলিতে ভোটারদের ভোটদানের হার বেড়েছে৷ গত বিধানসভা নির্বাচনে ৯১.৬১ শতাংশ এবং লোকসভা নির্বাচনে ৮২.২৩ শতাংশ ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ তাই, ত্রিপুরার অংশ হতে পেরে আমি গর্বিত৷ আজ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একাদশ জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করে এ-কথা বলেন রাজ্যপাল রমেশ বৈস৷ এ-বছর ভোটার দিবসে মূল ভাবনা হল ভোটারদের অধিকার দেওয়া, সজাগ করা, নিরাপদ এবং ওয়াকিবহাল করা৷ ত্রিপুরার প্রখ্যাত জাতীয় প্যারা সুইমার সমীর বর্মন বাংলায় এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক ইংরেজি এবং হিন্দিতে জাতীয় ভোটার দিবসের শপথ বাক্য পাঠ করান৷

এদিন বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যপাল বলেন, আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র৷ আমরা গর্বিত, স্বাধীনতা লাভের পর থেকেই দেশে নিয়মিত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়ে আসছে৷ ভারতের নির্বাচন কমিশন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি স্তম্ভের মতো৷ তারা যোগ্যতার সঙ্গেই দেশে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করছে৷ রাজ্যপালের কথায়, ভারতের নির্বাচন কমিশন সামাজিক সমর্থন এবং ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে চায়৷ রাজ্যপাল সব রাজনৈতিক দল, সংস্থা, সংগঠন এবং সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানান, নির্বাচনের সময় তাঁরা যেন ভোটারদের নৈতিকতার বিষয়ে উৎসাহিত করেন, অবগত করেন৷

অনুষ্ঠানে রাজ্যপাল ইলেকশন অ্যাওয়ারনেস ক্যালেন্ডার- ২০২১-এর আনুষ্ঠানিক প্রকাশ করেন৷ তিনি প্যারা সুইমার সমীর বর্মনকে সম্মাননা প্রদান করেছেন৷ রাজ্যপাল এবং অতিথিগণ রাজ্যভিত্তিক ইলেকশন কুইজে বিজয়ীদের পুরসৃকত করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ স্টেট ইলেকশন কমিশনার এমএল দে, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. শৈলেশ যাদব, অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মা, অতিরিক্ত সিইও উষাজেন মগ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ রাজ্য নির্বাচন কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে আনুষ্ঠানিকভাবে সচিত্র ভোটার পরিচয়পত্র তুলে দেওয়া হয়৷ মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ২০১১ সালের ২৫ জানুয়ারি প্রথম ভোটার দিবস পালিত হয়৷ এই দিনটি ভোটারদের প্রতি উৎসর্গীকৃত এবং আমাদের সাংবিধানিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়৷ তিনি জানান, ভারতের নির্বাচন কমিশন সারা দেশে ই-এপিক পদ্ধতি চালু করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top