News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে রাজ্যের ট্যাবলোর মূল থিম ইকো-ফ্রেন্ডলি আত্মনির্ভর ত্রিপুরা
Image

প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লিতে রাজ্যের ট্যাবলোর মূল থিম ইকো-ফ্রেন্ডলি আত্মনির্ভর ত্রিপুরা

আগরতলা, ২৫ জানুয়ারি (হি.স.)৷৷ এ-বছর প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরার ট্যাবলোতে রাজ্যের বিশেষ করে জনজাতি অংশের মানুষের প্রাত্যহিক জীবনে পরিবেশবান্ধব ঐতিহ্য প্রদর্শিত হবে৷ এই পরম্পরার সাথে বাঁশের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ ত্রিপুরায় জনজাতিদের ১৯টি গোষ্ঠী বসবাস করে এবং সকলের জীবনের সাথেই বাঁশের কোনও না-কোনওভাবে সম্পর্ক রয়েছে৷ এ-বছরের ট্যাবলোর মূল থিম হচ্ছে ইকো-ফ্রেন্ডলি আত্মনির্ভর ত্রিপুরা৷

এবারের ট্যাবলোতে রাজ্যের ঐতিহ্যময় বাঁশের বহুল ব্যবহার দেখা যাবে৷ তবে এই ট্যাবলোতে ত্রিপুরী জনজাতি সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক দিকটিই বেশি প্রাধান্য পাবে৷ তাঁদের ধর্মীয় উৎসব বা পূজা লামপ্রা ওয়াথপ মতাই-এ বাঁশের ব্যবহার পরিলক্ষিত হয়৷ তেমনি তাঁদের সংসৃকতির ঐতিহ্য ফুটে উঠবে লেবাং বুমানি নৃত্যে৷ এই নৃত্যে যুবক-যুবতীরা জুম খেতে গিয়ে বাঁশের পাত দিয়ে লেবাং নামক পোকা ধরে বা তাড়ায়৷ এই ট্যাবলোতে জনজাতিদের গ্রামীণ জীবনযাত্রার ঝলকও দেখা যাবে৷ ট্যাবলোর বাইরের দিকে থাকবে একজন জনজাতি মহিলা এবং তাঁর দুপাশে দুই পুরুষ ও বিভিন্ন প্রজাতির বাঁশের নমুনা৷ প্রতীকী মডেলদের বাঁশের তৈরি মাস্ক পরিধান করতেও দেখা যাবে৷ ট্যাবলোর মাঝের অংশে প্রদর্শিত হবে জনজাতিদের আর্থ-সামাজিক জীবনের ঝলক৷ সেখানে বাঁশের তৈরি দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র থাকবে৷ ট্যাবলোর পশ্চাদভাগ সাজানো হয়েছে ত্রিপুরার হস্তকারু শিল্প সামগ্রী দিয়ে এবং থাকবে প্রতীকী মডেল যাঁরা রাজ্যের সামাজিক, সাংসৃকতিক পরম্পরাকে প্রদর্শিত করবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top