News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় কারাগারে দলীয় কর্মীকে দেখতে গেলেন বীরজিৎ সিনহা
Image

কেন্দ্রীয় কারাগারে দলীয় কর্মীকে দেখতে গেলেন বীরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ জানুয়ারি৷৷  রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বার্সে উপর আক্রমণের অভিযোগে বিশালগড় থানার পুলিশ কংগ্রেস নেতা জয়দুল হোসেনকে গ্রেপ্তার করেছে৷ কিন্তু পরবর্তী সময়ে বিশালগড় মহকুমা আদালত তাকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেলহাজতে নির্দেশ দেয়৷ আর এদিকে সোমবার দুটো নাগাদ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে কংগ্রেস নেতা তথা কংগ্রেস সংখ্যালঘু সের্লে চেয়ারম্যান জয়দুল হোসেনকে দেখতে আসেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি  বিরজিত সিনহা৷ তিনি কেন্দ্রীয় সংশোধনাগার কংগ্রেস নেতা জয়দুল হোসেন এর সাথে দেখা করে একরাশ ক্ষোভ উগরে দেন৷ তিনি বলেন বর্তমানে আইনের শাসন নেই৷ পুলিশ দল দাসে পরিণত হয়ে গেছে৷ যার পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণের অভিযুক্ত শাসকদলীয় কর্মীদের গ্রেফতার না করে প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দুল হোসেন কে নির্িহভাবে গ্রেপ্তার করেছে৷ সম্পূর্ণ বিষয়টা বিজেপির পরিকল্পিত এবং বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুলিশকে লেলিয়ে তাদের দোষ চাপানোর লক্ষ্যে কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করিয়েছে৷ এটা রাজ্যবাসী মেনে নিতে পারছে না এবং কংগ্রেস পারছে না তার শেষ দেখা হবে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন৷ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগামী ২৭তারিখ তারা আন্দোলনে নামবে বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top