News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকদের কাছে অসম্ভব বলতে কিছু নেই : মানিক দে
Image

শ্রমিকদের কাছে অসম্ভব বলতে কিছু নেই : মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি হল শ্রমজীবি মানুষকে ঠকিয়ে অর্থের পাহাড় তৈরি করা৷ তারা আয় করতে গেলে সাধারণ মানুষের সর্বনাশ করে দেয়৷ এর দ্বারা স্পষ্ট পুঁজিপতি বড়লোকের দল বিজেপি৷ বড়লোকদের জন্য তারা শ্রমিকদের পকেট কাটে৷ এটাই একচেটিয়া বড়লোকের স্বার্থ রক্ষার দল৷ এর জন্য শ্রেণি সংগ্রাম গড়ে তুলতে হবে৷


রবিবার সি আই টি ইউ চতুর্থ ডুকলি সম্মেলনে এভাবেই সরকারকে তুলোধুনো করলেন সি আই টি ইউ রাজ্য সভাপতির মানিক দে৷ শ্রমিক কৃষকরা হলো রাষ্ট্রের মেরুদন্ড৷ সরকার তাদের কথা না ভেবে পুঁজিপতি দেওয়ার কথা ভাবছে৷ তাই বড়লোকের সরকারের বিরুদ্ধে লড়াই ছাড়া আর কোনো পথ নেই৷
শ্রমিকদের কাছে অসম্ভব বলতে কিছু নেই৷ তারা অসম্ভবকে সম্ভব করতে পারে৷ শ্রমিক শ্রেণীর সাহস বেশি৷ তারা নিজের উপরই নির্ভর থাকে৷ সি আই টি ইউ সংগঠনের কর্মী বৃদ্ধির দায়িত্ব নিতে হবে শ্রমিকদের৷ মানুষের সাথে জন সংযোগ করতে হবে৷ রাস্তায় নামলে ভয় মুক্ত হয়ে যাবে৷

আক্রমণের কাছে মাথা নত করা যাবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ কিন্তু যারা পুরনো কর্মী আছে শাসক দলের দিকে ঝুঁকি দিচ্ছে তারা চলে গেছে ভাবলে ভুল হবে৷ তারা রেগার কাজ, সামাজিক ভাতার জন্য ঝুঁকি দিচ্ছে৷ তাদের উপর আস্থা রাখতে হবে৷ আগামীদিনের তারা এগিয়ে আসবে৷ সত্যের দিশা দেখাতে হবে৷ মিথ্যার উপর বেশি দিন থাকা যায় না৷ সি আই টি ইউ অফিস থেকে শেষ করা যাবে না৷ একদিন জয় নিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করলেন তিনি৷ এদিন সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সি আই টি ইউ রাজ্য ভারপ্রাপ্ত সম্পাদক সমর চক্রবর্তী, জীবন চক্রবর্তী, রাজকুমার চৌধুরি সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top