News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১৯.২৩-কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯৬.৮৩ শতাংশ
Image

ভারতে ১৯.২৩-কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯৬.৮৩ শতাংশ

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ১৯.২৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-টেস্টের সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ জানুয়ারি সারা দিনে ভারতে ৫,৭০,২৪৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৯,২৩,৩৭,১১৭-এ পৌঁছে গেল।

ভারতে সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। রবিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৩,২৯৮ জন, দেশে মোট সুস্থতার হার ৯৬.৮৩ শতাংশ। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৩,৪৭০ জনের মৃত্যু হয়েছে (১.৪৪ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৩১ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৩,৩০,০৮৪ জন। একইসঙ্গে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা একধাক্কায় অনেকটাই কমেছে। এই মুহূর্তে ভারতে মোট ১,৮৪,১৮২ জন করোনা-রোগী (১.৭৩ শতাংশ) চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top