News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ফুটবলার সহ মৃত ৬ জন
Image

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ফুটবলার সহ মৃত ৬ জন

রিও ডি জেনেইরো, ২৫ জানুয়ারি (হি.স.): ঘরোয়া কাপ টুর্নামেন্টে খেলতে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের চার ফুটবলার নিহত হয়েছেন। এরা ব্রাজিলের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের খেলোয়াড়। রবিবারের মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সে দেশের চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের প্রেসিডেন্ট এবং বিমানটির চালকও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিল তথা গোটা ফুটবলবিশ্বে।

জানা গিয়েছে, ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে ৮০০ কিলোমিটার দূরে গোইয়ানিয়ায় যাচ্ছিল পালমাস দলটি। সেখানেই ভিলা নোভার বিপক্ষে আগামী মঙ্গলবার ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোয় খেলার কথা ছিল পালমাসের। এদিন ছোট ওই বিমানটিতে পাঁচজনই ছিলেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। কিন্তু টেকঅফের সময়েই দুর্ঘটনার কবলে পড়ে যায় বিমানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্লাবের প্রেসিডেন্ট লুকাস মেইরা ও চার ফুটবলারের। নিহত চার ফুটবলার– লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনার। এছাড়া বিমানটির চালক ওয়াগনারও মারা গিয়েছেন দুর্ঘটনায়। ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমেছে ব্রাজিলের ফুটবলে। ঘটনায় বাকরুদ্ধ ফুটবলবিশ্বও। ইতিমধ্যে ঘটনার তদন্তও শুরু হয়েছে।

একটি বিবৃতিতে পালমাস জানিয়েছে, “তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে বিমানটি টেকঅফ করেছিল। কিন্তু একেবারে শেষ প্রান্তে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে।”  

এর আগে ২০১৬ সালের ২৮ নভেম্বর শ্যাপেকোয়েনসে ক্লাবের বিমান দুর্ঘটনা ফুটবল বিশ্বকেই নাড়িয়ে দিয়েছিল। ব্রাজিলের ভিরু-ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলম্বিয়ার উদ্দেশে রওনাও দিয়েছিল লামিয়া-২৯৩৩ বিমানটি৷ কিন্তু আকাশপথেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। মারা যান অধিকাংশই।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top