News Flash

  • Home
  • Uncategorized
  • ডিএনএলএ আহূত ৩৬ ঘণ্টার ডিমারাজি বনধ-এ ডিমা হাসাও জেলার জনজীবন বিপর্যস্ত
Image

ডিএনএলএ আহূত ৩৬ ঘণ্টার ডিমারাজি বনধ-এ ডিমা হাসাও জেলার জনজীবন বিপর্যস্ত

হাফলং (অসম), ২৫ জানুয়ারি (হি.স.) : ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) আহূত ৩৬ ঘণ্টার ডিমারাজি বনধ-এ ডিমা হাসাও জেলার জনজীবন সোমবারও সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বনধ-এর জেরে আজ ডিমা হাসাও জেলার সদর শহর হাফলং সহ মহকুমা সদর মাইবাং, মাহুর, হারাঙ্গাজাও, উমরাংসো, লাংটিং, হাতিখালি, দিয়ুংমুখ প্রভৃতি এলাকার জনজীবন ছিল সম্পূর্ণ স্তব্ধ।


এদিকে বনধ-এ হাফলং শহরের বাজারহাট, দোকানপাট, সরকারি বেসরকারি কার্যালয়, আদালত, ব্যাঙ্ক, পোস্ট অফিস, স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সবই ছিল বন্ধ। তবে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও কোনও যানবাহন, এমন-কি দূরপাল্লার কোনও গাড়িঘোড়া রাস্তায় আজও বের হয়নি। তাছাড়া বনধকে কেন্দ্র করে জেলার কোনও জায়গা থেকে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, বনধ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।


উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ জানুয়ারি ডিমা হাসাও জেলার জমি বৃহত্তর নাগালিমে অন্তর্ভুক্ত হওয়ার খবর প্রচারিত হওয়ার পর পাহাড়ি এই জেলার ডিমাসা জনগোষ্ঠীর বিভিন্ন দল সংগঠন এর প্রতিবাদে মাইবাং স্টেশনে রেল অবরোধ করেছিল। সেদিন রেল অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে মিঠুন ডিব্রাগেডে ও প্রবান্ত হাকমকসা নামের দুই ডিমাসা যুবকের মৃত্যু হয়েছিল। তার পর থেকে ২৫ জানুয়ারি দিনটি শহিদ দিবস হিসেবে পালন করছে ডিমাসা জনগোষ্ঠীর বিভিন্ন দল ও সংগঠন।

অন্যদিকে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি ২৫ জানুয়ারি দিনকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে আসছে। এদিকে সোমবার সন্ধ্যায় হাফলং নগর সমিতির মাঠে ডিমাসা স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় মোমবাতি জ্বালিয়ে মৃত মিঠুন ডিব্রাগেডে ও প্রবান্ত হাকমকসাকে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন দল সংগঠন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top