News Flash

  • Home
  • Uncategorized
  • বড় নরায়ণে নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন
Image

বড় নরায়ণে নাবালিকার বিয়ে ভাঙল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ সোনামুড়ার বড় নারায়ণ এলাকায় ১৩ বছরের এক নাবালিকার বিয়ে আটকে দিল চাইল্ড লাইন৷ জানা গেছে বড় নারায়ন এলাকার এক নাবালিকার বিয়ের দিন তারিখ চূড়ান্ত হয়েছিল৷ পরিবারটি সংখ্যালঘু সম্প্রদায়ের৷


নাবালিকা কন্যার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে বলে খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মকর্তারা সুনামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় ছুটে যান৷ আগামী ২৯ জানুয়ারি ওই নাবালিকার বাশ পুকুর এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল৷ সোনামুড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে চাইল্ড লাইনের কর্মকর্তারা সোনামুড়া বড় নারায়ন এলাকায় নাবালিকার বাড়িতে গেলে পরিবারের লোকজন নাবালিকা কন্যার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কথা অস্বীকার করেন৷


শেষ পর্যন্ত চাইল্ড লাইনের কর্মকর্তাদের চাপের মুখে পরিবারের লোকেরা তা স্বীকার করে নেন৷ চাইল্ড লাইনের কর্মকর্তারা পরিবারের লোকজনদের বোঝানোর চেষ্টা করেন ১৮বছর বয়স পূরণ না হওয়া পর্যন্ত নাবালিকা কন্যা কোনোভাবেই বিয়ে দেওয়া ঠিক নয়৷ নাবালিকা কন্যাকে বিয়ে দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও তাদেরকে বোঝানো হয়৷ শেষ পর্যন্ত নাবালিকার পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে আপাতত বিয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন৷ চাইল্ড লাইনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে পাত্রপক্ষের সঙ্গেও কথা বলেন৷ তারাও নাবালিকা কন্যাকে বিয়ে করা থেকে বিরত থাকতে সম্মত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top