News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে বরুন ধাওয়ান
Image

দুর্ঘটনার কবলে বরুন ধাওয়ান

মুম্বই, ২৪ জানুয়ারি (হি. স.) : বিয়ের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। তার আগেই বিপদের মুখে বলিউড অভিনেতা বরুন ধাওয়ান। শনিবার রাতে মুম্বইয়ের আলিবাগে ব্যাচেলার পার্টিতে যাওয়ার আগে দুর্ঘটনার কবলে পড়ল অভিনেতার গাড়ি। তবে, অভিনেতার কোনো চোট লাগেনি। এছাড়া তাঁর গাড়িতে থাকা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
 
স্থানীয় পুলিশ সূত্রে খবর, গুরুতর দুর্ঘটনা নয়। বরুণ একেবারে সুস্থ রয়েছেন। আলিবাগের পাঁচতারা হোটেলেই বসছে বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের বিয়ের আসর। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। তবে, বলিউডের হাই প্রোফাইল বিয়ের আসর নিয়ে কড়া নিরাপত্তা ঘেরাটোপে রয়েছে আলিবাগের ম্যানশন হাউস নামে ওই পাঁচতারা রিসর্ট। একের পর এক সিসিটিভি ক্যামেরার নজরদারিতেই বরুণ-নাতাশার বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আমন্ত্রিতদের তালিকা ৪০ থেকে ৫০ জনের মধ্যে রাখা হয়েছে। বিয়েতে যারা উপস্থিত থাকছেন তাদের কোভিড রিপোর্ট জমা দিতে হবে। ভেন্যুতে বেশ কিছু ডিসইনফেকশন মেশিন রাখা হয়েছে। এছাড়াও বিয়েতে থাকছে মাস্ক ও স্যানিটাইজারের কাউন্টার। বিয়ের ভেন্যুতে মোবাইল ক্যামেরার ওপরে থাকছে নিষেধাজ্ঞা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top