News Flash

  • Home
  • Uncategorized
  • অ্যাসেজের থেকেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ বেশি কৃতিত্বের : গ্রেম সোয়ান
Image

অ্যাসেজের থেকেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ বেশি কৃতিত্বের : গ্রেম সোয়ান

লন্ডন, ২৪ জানুয়ারি (হি.স.): অ্যাসেজের থেকেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ ঢের বেশি কৃতিত্বের। এমনটাই মনে করেন প্রাক্তন ব্রিটিশ তারকা গ্রেম সোয়ান । এই অফস্পিনারের মতে,  অ্যাসেজের প্রতি ইংরেজের যে বিশেষ আসক্তি আছে, তা ঝেড়ে ফেলে ভারত সফরে মনোনিবেশ করা প্রয়োজন। কারণ অ্যাসেজের থেকেও ভারতের মাটিতে টেস্ট সিরিজ ঢের বেশি কৃতিত্বের।

একটি ব্রিটিশ ট্যাবলয়েডে প্রাক্তন ব্রিটিশ তারকা গ্রেম সোয়ান বলেন, ‘ইংল্যান্ড সবসময় বলে থাকে যে অ্যাসেজ এগিয়ে আসছে। এখন অস্ট্রেলিয়া আর বিশ্বের সেরা দল নয়। ওরা আগে ছিল। কিন্তু এখন বহু যোজন পিছিয়ে আছে। কিন্তু আমরা সেটার প্রতি আসক্ত।’

কিন্তু সেই মনোভাব কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন সোয়ান আরও বলেন, ‘অ্যাসেজের বাইরে গিয়ে আমাদের দেখতে হবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে গিয়ে ভারতকে হারানোর বিষয়টি ঢের বেশি কৃতিত্বের। ২০১২ সালে আমরা হারানোর পর থেকে ঘরের মাঠে ভারত কার্যত অপরাজেয়। ওটাই কেন পুরো বিষয় নয়?’  সোয়ানের মতে, যদি ইংল্যান্ড বিশ্বের সেরা টেস্ট দল হতে চায়, তাহলে ভারতের মাটিতে ভারতকে হারাতে হবে জো রুটদের।

ডনের দেশে অজি বধ করে ইতিহাস তৈরির পর এবার ভারতের সামনে মিশন ইংল্যান্ড।  চারটি টেস্ট, পাঁচটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ সহ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত সফরে আসছে ইংল্যান্ড। ৫ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top