News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, আটক ২
Image

দিল্লিতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, আটক ২

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.):  প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তার মধ্যে  দিল্লিতে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান ।  শনিবার মধ্যরাতের পর খান মার্কেট মেট্রো স্টেশনের সামনে সেই ঘটনা ঘটেছে।  ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে দিল্লিতে দু’জনকে আটক করেছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, শনিবার রাত একটা নাগাদ তুঘলক রোড থানার কন্ট্রোল রুমে একটি ফোন আসে। স্থানীয় এবং পথচলতি মানুষরা অভিযোগ করেন, খান মার্কেট মেট্রোর কাছে কয়েকজন লোক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান তুলছে। প্রজাতন্ত্র দিবসের আগে সেই ঘটনায় নিরাপত্তা বাহিনীর মধ্যে রীতিমতো উদ্বেগ তৈরি হয়। এমনিতেই রাজপথে কুচকাওয়াজের জন্য ইতিমধ্যে নয়াদিল্লিকে পুরোপুরি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেই নিশ্চিন্দ্র নিরাপত্তার মধ্যেও কীভাবে সেই স্লোগান তোলা হয়েছে, তা নিয়ে স্থানীয়রাও শঙ্কায় পড়ে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। সেখান দু’জন পুরুষ এবং তিনজন মহিলার হদিশ মেলে। জিজ্ঞাসাবাদে সময় দু’জন পুরুষ জানায়, তারা দুটি ইউলু বাইক ভাড়া নিয়েছিল। নিজেদের রেসের জন্য একটির নাম দেয় ‘হিন্দুস্তান’, অপরটির নাম হয় ‘পাকিস্তান’। সেই রেসের প্রেক্ষিতেই স্লোগান দেওয়া হয় বলে দাবি করেছে তারা।


নাম গোপন রাখার শর্তে এক উচ্চপদস্থ পুলিশকর্তা বলেন, ‘ওরা ইউলু বাইক ভাড়া নিয়েছিল। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, বাচ্চাদের সঙ্গে ইন্ডিয়া গেটের আশপাশে ঘুরতে এসেছিল দুই পরিবার এবং ইউলু বাইক ভাড়া নেয়। তারা রেস শুরু করে এবং দেশের নামে বাইকের নামকরণ করে। তার মধ্যে একটির নাম ছিল পাকিস্তান। দু’দলের হয়ে গলা ফাটানোর জন্য ওরা সেই স্লোগান দিয়েছিল বলে জানিয়েছে তারা।’ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top