News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় কন্যা সন্তান দিবসে টুইট মোদী ও মমতার
Image

জাতীয় কন্যা সন্তান দিবসে টুইট মোদী ও মমতার

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি. স.) : রবিবার জাতীয় কন্যা সন্তান দিবস উপলক্ষে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘জাতীয় কন্যা সন্তান দিবসে আমরা আমাদের দেশ কি বেটিদের সম্মান জানাচ্ছি, যারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছেন।

মেয়েদের ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার একগুচ্ছ প্রকল্প নিয়েছে। তাদের পড়াশোনা থেকে চিকিৎসা সংক্রান্ত সুযোগ এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়’। যাঁরা মেয়েদের উন্নতির জন্য কাজ করেন, মোদী টুইটে তাঁদেরও প্রশংসা করেছেন।


এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘আজ জাতীয় কন্যা সন্তান দিবস। বাংলায় কন্যাশ্রী প্রকল্প মেয়েদের ক্ষমতায়নে সাহায্য করেছে। ২০০৭ সালে রাষ্ট্রপুঞ্জ এই প্রকল্পকে স্বীকৃতি দিয়ে প্রথম পুরস্কার দিয়েছে। এই প্রকল্পের অধীনে স্কুল এবং বিশ্ববিদ্যালয় স্তরে ৬৯ লক্ষ মেয়ে আর্থিক সাহায্য পায়’।

প্রসঙ্গত, ২৪ জানুয়ারির দিনটি জাতীয় কন্যা সন্তান দিবস হিসাবে পালিত হয়। ২০০৮ সালে ভারত সরকার এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ শুরু করে। এই উপলক্ষেই, প্রতি বছর ২৪ জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top