News Flash

  • Home
  • Uncategorized
  • দু’সপ্তাহ পিছল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট মামলা
Image

দু’সপ্তাহ পিছল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট মামলা

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি (হি. স.) :  দু’সপ্তাহ পিছিয়ে দেওয়া হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  বিরুদ্ধে ইমপিচমেন্ট মামলা। সেনেটের মেজরিটি লিডার এবং ডেমোক্র্যাট চাক শুমার জানিয়ে দিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মামলা চালু হবে।  

মার্কিন সেনেট যাতে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের আইনি বিষয়সূচি এবং ক্যাবিনেট সদস্যদের উপর মনোনিবেশ করতে পারে, তার জন্য সেনেট এই সিদ্ধান্ত নিয়েছে। সেনেটের শীর্ষ রিপাবলিকান মিচ ম্যাকনেল এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আগামী সোমবার ইমপিচমেন্টের অভিযোগ সরকারিভাবে সেনেটের হাতে তুলে দেবে কংগ্রেসের নিম্নকক্ষ। সাধারণভাবে এর একদিন পরে মামলা শুরু হত। তবে মামলা পিছিয়ে দিয়ে শুমার বলেছেন, এই সময়টায় তাঁরা দ্রুত বাইডেনের নির্বাচিত ক্যাবিনেট সদস্যদের স্বীকৃতি দেওয়া-সহ অন্যান্য কাজ করে ফেলতে পারবেন।

নিম্নকক্ষ এবং ট্রাম্পের আইনজীবীরাও মামলার প্রস্তুতির জন্য বাড়তি সময় পাবেন। প্রসঙ্গত, গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে লাগাতার ডেমোক্র্যাট শিবিরকে আক্রমণ করে গিয়েছেন রিপাবলিকান ট্রাম্প। জালিয়াতি করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন। মামলা করেছেন। আর তাতে কোনও লাভ না হওয়ায় অশান্তি সৃষ্টির জন্য নিজের সমর্থকদের উসকানিও দিয়েছেন বলে বিরোধীরা দাবি করেছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top