News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্যাকসিন নেওয়ার পর আশা কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য গন্তুরে
Image

ভ্যাকসিন নেওয়ার পর আশা কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য গন্তুরে

বিশাখাপত্তনম, ২৪ জানুয়ারি (হি. স.) :  অন্ধ্রপ্রদেশের গন্তুরে  করোনার ভ্যাকসিন নেওয়ার পর  এক আশা কর্মীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালেই মৃত্যু হয় ওই আশা কর্মীর । তিনি কিছুদিন আগেই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, বিজয় লক্ষী নামের ওই আশা কর্মীর বয়স ৪২ বছর। জানুয়ারির ১৯ তারিখে করোনার ভ্যাকসিন নেন ওই আশা কর্মী । করোনার ভ্যাকসিন নেওয়ার পর শরীরে নানান পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। তারপর থেকেই শারীরিক অসুস্থতার জেরে গুন্তরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই  ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় তাঁর ।  

তার মরদেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ওই আশাকর্মীর পরিবারের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক নেওয়ার পরেই মৃত্যু হয়েছে বিজয় লক্ষীর। এই ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন জেলা শাসক স্যামুয়েল আনন্দ কুণার। হাসপাতালেই দেখা করে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ওই আশা কর্মীর পুত্রকে সরকারি চাকরির দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা শাসক। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top