News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ দিন ধরে জলের সমস্যা, ক্ষোভে প্রতিবাদে পথ অবরোধ ৭৯ টিলায়
Image

৯ দিন ধরে জলের সমস্যা, ক্ষোভে প্রতিবাদে পথ অবরোধ ৭৯ টিলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ জিবি হাসাপাতালে কর্মরত বিভিন্ন স্তরের কর্মীদের আবাসিক এলাকায় ৭৯টিলায় গত ৯ দিন ধরে পর্যাপ্ত পরিমানে পানীয় জল নেই৷ তাতে আবাসিক এলাকার বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন৷ এই সব বিষয়ে জিবির মেডিকেল সুপারকে একাধিকবার জানানো সত্বেও সমস্যা সমাধান হয়নি৷


এখানকার ট্যাঙ্কটি দীর্ঘদিন ধরেই জল সরবরাহের অনুপযোগী হয়ে পড়েছে৷ সেই কারণেই ট্যাঙ্কারে আবাসিক এলাকায় জল সরবরাহ করা হচ্ছে৷ পর্যাপ্ত পরিমানে জল পাওয়া যাচ্ছে না৷ তাতে সমস্যা দিনের পর দিন বেড়ে চলেছে৷ সমস্যার কোনো সমাধান না হওয়ায় আবাসিক এলাকার বাসিন্দারা খালি কলসি নিয়ে ৭৯ টিলায় পথ অবরোধ করেন৷


অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে প্রচুর যান বাহন আটকে পড়ে৷ তাতে দূর্ভোগ চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অবরোধ স্থলে ছুটে আসেন৷ দুই-এক দিনের মধ্যেই সমস্যার সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়৷ সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই তারা আপাতত পথ অবরোধ প্রত্যাহার করে নেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী সমস্যা সমাধান না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top