News Flash

  • Home
  • Uncategorized
  • গুণগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী
Image

গুণগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারী৷৷ ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষাকে পাথেয় করে আগামীদিনের জন্য প্রস্তুত করতে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ তিনি আজ কমলপুরে কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে বলেন, মহান মনিষী স্বামী বিবেকানন্দ বলে গেছেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা৷


রাজ্য সরকারও এই লক্ষ্যেই গুণগত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে৷ গুণগত শিক্ষার প্রসারে ইতিমধ্যেই ৩৪টি কর্মসূচি নিয়ে রাজ্য সরকার কাজ করছে৷ তিনি বলেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এন সি আর টি স্তরে শিক্ষাব্যবস্থার উন্নীতকরণে ত্রিপুরা সারা দেশের কাছে দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকবে৷ অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, শিক্ষার অগ্রগতি ছাড়া রাজ্য, দেশ তথা সমাজ এগিয়ে যেতে পারেনা৷


তাই শিক্ষাকেই সবর্োচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাচৌমুহনী পঞায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল, নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ধলাই জেলা শিক্ষাআধিকারিক অর্জন শর্মা৷ স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির ভাইসচেয়ারম্যান ক’ষ্ণ দেবরায়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top