News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ, অগ্ণিদগ্দ সত্তরোর্ধ বৃদ্ধ
Image

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ, অগ্ণিদগ্দ সত্তরোর্ধ বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুুড়া, ২২ জানুয়ারি৷৷ গ্যাস সিলিন্ডারের মধ্যে দুধ গরম করতে গিয়ে সিলিন্ডার লিকেজের ফলে অগ্ণিদগ্দ হয়ে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৭২ বছর বয়সী ব্যক্তি৷ ঘটনা বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:০০ টা থেকে ১০:৩০ এর মধ্যে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন হাসপাতাল সংলগ্ণ এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য তথা তেলিয়ামুড়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুজিত সাহা (৭২) অন্যান্য দিনের মতোই রাতের খাওয়া-দাওয়া শেষ করে দুধ খাবার জন্য গ্যাস সিলিন্ডারের মধ্যে দুধ গরম করার জন্য বসায়৷ কিন্তু , দুর্ভাগ্যবশত এই গ্যাস সিলিন্ডার টি হয়তোবা আগে থেকেই লিকেজ ছিল৷ সেই বিষয়টি লক্ষ্য না করে সুজিত সাহা (৭২) গ্যাস সিলিন্ডার জ্বালায় দুধ গরম করতে৷


আর তখনি ঘটে বিপত্তি৷ সাথে সাথে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় সুজিত সাহার হাত, মুখ, মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে৷ এতে করে সুজিত সাহার শরীরের বিভিন্ন জায়গা আগুনের লেলিহান শিখায় ঝলসে যায়৷ পুড়ে যায় শরীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অংশ৷ ঘটনাটি পরিবারের সদস্য প্রত্যক্ষ করে সুজিত সাহা কে তড়িঘড়ি করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সুজিত সাহার চিকিৎসা শুরু করেছে৷ এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সুজিত সাহা কে জিবি হাসপাতালে প্রেরণ করার কথা জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক৷ তবে পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সুজিত সাহা কে আগরতলার আই এল এস হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top