News Flash

  • Home
  • Uncategorized
  • চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
Image

চাঞ্চল্যকর শাহজাহান হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

আগরতলা, ২২ জানুয়ারি (হি. স.)৷৷ ২০১৩ সালে ত্রিপুরায় জয়পুরে চাঞ্চল্যকর শাহজাহান মিয়া হত্যাকাণ্ডে আজ চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত৷ আদালতের রায়ে শাহজাহানের পরিবার সন্তোষ প্রকাশ করেছে৷ তবে, আসামি পক্ষ তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন শাহজাহানের মা মায়া রাণী বিবি৷


এই মামলা সম্পর্কে এপিপি অরিন্দম দেব বলেন, ২০১৩ সালে ২৭ সেপ্ঢেম্বর জয়পুরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুধু মাত্র চার কেজি চালের জন্য শাহজাহান মিয়া-কে নৃশংসভাবে খুন করা হয়েছিল৷ তাঁর কথায়, শাহজাহান মিডদে-মিল পরিচালনা করতেন৷ তার কাছে ৭ কেজি চাল চেয়েছিল জরিনা বেগম৷ কিন্তু, অনুমতি ছাড়া তিন কেজির বেশি চাল দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন শাহজাহান৷ তাতেই তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে৷
অরবিন্দবাবু বলেন, ওই খুনের মামলায় পুলিশ তদন্ত করে ১৩ জন-কে গ্রেফতার করে আদালতে চার্জশিট জমা দিয়েছিল৷ ২০১৫ সালে ওই মামলা জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়৷ ২০১৬ সালের ৭ জানুয়ারি ওই মামলায় চার্জ গঠন হয়েছিল৷ তাঁর দাবি, মামলা পরিচালনায় কিছুটা বিলম্ব হয়েছে৷ কারণ, শাহজাহানের ময়না তদন্ত হয়েছিল কলকাতায়৷ ফলে, চিকিৎসকের হাজিরায় কিছুটা সময় লেগেছে৷ তাছাড়া, করোনা-র প্রকোপের কারণে শুনানি অনেকটাই পিছিয়েছে৷

এদিন তিনি জানান, ওই হত্যা মামলায় আদালতে ১৮ জন সাক্ষী-কে হাজির করা হয়েছিল৷ কিন্তু, আসামির পক্ষে কোন সাক্ষী ছিল না৷ তিনি বলেন, ওই মামলায় সাক্ষ্যগ্রহণের পর উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত ১৩ জনের মধ্যে ৪ জনকে দোষী সাব্যস্ত করেছে৷ জরিনা বেগম, রফিক মিয়া, মজিদ মিয়া এবং সজল মিয়া-কে আদালত ভারতীয় দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছে৷ সাথে ২৫ হাজার টাকা করে আর্থিক জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাবাসের রায় দিয়েছে আদালত৷ অরবিন্দবাবু বলেন, ৪ জন আসামির জরিমানার অর্থ মৃতের স্ত্রী-কে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত৷ তাঁর কথায়, ওই মামলায় পশ্চিম আগরতলা থানার তদানীন্তন ওসি মিলন দত্ত তদন্তকার্য সামলেছিলেন৷
এদিকে, রায় শোনার পর সন্তোষ ব্যক্ত করেছেন শাহজাহানের মা মায়া রাণী বিবি৷ তবে, তিনি আরও তিনজনের বেকসুর খালাস হওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, রবি খান, মুশিদ মিয়া এবং সৌভিক মিয়া ওই তিনজনও অপরাধী৷ তাদের মধ্যে রবি খান ঘটনার মূল কান্ডারি৷ সাথে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আজ রায় ঘোষণার পর থেকেই আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে৷ বিশেষ দোষী সাব্যস্ত জরিনা বেগম আমাদের খুনের হুমকি দিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top