News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ দিন পর নিখোঁজ ইমামের মৃতদেহ উদ্ধার ধলাই নদীতে
Image

পাঁচ দিন পর নিখোঁজ ইমামের মৃতদেহ উদ্ধার ধলাই নদীতে

আগরতলা, ২২ জানুয়ারি (হি. স.)৷৷ ধলাই নদী থেকে নিখোঁজ ইমামের মৃতদেহ উদ্ধার হল ৷ গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন৷ স্থানীয় জনগণ ধলাই যদি-তে আজ তাঁর ভাসমান মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন৷


স্থানীয় জনগণের দেওয়া তথ্যে জানা গিয়েছে, টানা পাঁচ দিন নিখোঁজ থাকার পর ধলাই জেলার কমলপুর দুই নম্বর কলাছড়ির মুসলিম পাড়ার বাসিন্দা ইমাম আব্দুল বারীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দক্ষিণ মেথির মিয়ায় ধলাই নদীতে ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে৷ স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে কমলপুর থানায় খবর দেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং কমলপুর থানার ওসি সঞ্জীব দেববর্মা৷ তাঁদের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী গিয়ে নদী থেকে মৃতদেহ উদ্ধার করেন৷ মৃতদেহ শনাক্ত করা হয় সেখানেই, জানিয়েছে পুলিশ৷

এদিকে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ খবর পাঠানো হয় ফরেনসিক টিমকেও৷ ফরেন্সিক টিমের কর্মকর্তারা ছুটে এসে যাবতীয় তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ইমাম আব্দুল বারীরকে হত্যা করে নদীর জলে ফেলে দেওয়া হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে৷ পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷


প্রসঙ্গত, আব্দুল বারীর নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা গত চারদিন ধরে অব্যাহত ছিল৷ তাঁকে খুঁজে বের করার জন্য ডগ স্কোয়াড কাজে লাগানো হয়েছিল৷ শেষ পর্যন্ত পাঁচ দিনের মাথায় ধলাই নদী থেকে তাঁর ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ঘটনাটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে স্থানীয় জনগণ আশঙ্কা ব্যক্ত করেছেন৷ পুলিশ অবশ্য মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ সঠিক তদন্ত হলে এই ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে বলে স্থানীয় জনগণ মনে করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top