News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হচ্ছে ট্র্যাক্টর মিছিল, ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিশ, দাবি কৃষক সংগঠনের
Image

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হচ্ছে ট্র্যাক্টর মিছিল, ছাড়পত্র দিয়েছে দিল্লি পুলিশ, দাবি কৃষক সংগঠনের

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.) : প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হচ্ছে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। ওই রাজধানীতে ট্র্যাক্টর মিছিলের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার এমনটাই দাবি করলেন কৃষক সংগঠনের নেতারা। যদিও সে বিষয়ে দিল্লি পুলিশের তরফে প্রকাশ্যে বা সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।


২৬ জানুয়ারি সেনাবাহিনীর সঙ্গে প্যারেডে অংশ নেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওই অনুষ্ঠান যাতে সুষ্ঠভাবে পালন করা যায়, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এতদিন কৃষকদের র্যালি করার ছাড়পত্র দিচ্ছিল না দিল্লি পুলিশ। এ ব্যাপারে পুলিশ এবং কৃষকদের মধ্যে বৈঠকও হয়েছে। তাতে মেলেনি কোনও সমাধান–সূত্র। কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁরা রেড রোডেই শান্তিপূর্ণভাবে ট্রাক্টর মিছিল করবেন। তারপর নাকি  দিল্লি পুলিশের তরফে র‍্যালির ছাড়পত্র দেওয়া হয়েছে।  


কৃষক সংগঠন এবং দিল্লি পুলিশের বৈঠকের পর কৃষক নেতা অভিমন্যু কোহর জানান, গাজিপুর, সিংঘু এবং তিকরি সীমান্ত থেকে মিছিল শুরু হবে। তবে এখনই পুরো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। আজ   রাতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। তিনি দাবি করেছেন, প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে থাকা দিল্লি পুলিশ।কৃষক নেতারা জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের মিছিলে অংশ নেবেন হরিয়ানা, পঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top