News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন
Image

বিভিন্ন দাবীতে সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তার কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২২ জানুয়ারী ৷৷ অঙ্গনওয়াড়ি ও মিড ডে মিল কর্মীরা দীর্ঘদিন ধরেই বঞ্চনা ও অবহেলার শিকার৷ এরই প্রতিবাদে সিআইটিইউ ভুক্ত প্রকল্প কর্মীরা শুক্রবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেন৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷


মিছিল শেষে এক প্রতিনিধি দল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা এবং মিড ডে মিল পরিচালনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের কাছে পৃথক পৃথকভাবে দাবি সনদ সম্বলিত স্মারকলিপি ও ডেপুটেশান প্রদান করেন৷ ডেপুটেশান প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিড ডে মিল কর্মী ইউনিয়নের সভানেত্রী অনিতা দত্ত রায় বলেন, কেন্দ্রীয় সরকার প্রকল্প কর্মীদের জন্য বাজেটে বরাদ্দ কমিয়ে দিয়েছে৷


পরবর্তী বাজেটে এই খাতে বাজেট বৃদ্ধির জন্য তিনি দাবি জানিয়েছেন৷ যাদের সামাজিক ভাতা কেটে নেওয়া হয়েছে তাদেরকে ভাতা ফিরিয়ে দিতে হবে৷ তিনি বলেন, বতমান সরকার ক্ষমতায় আসার আগে প্রতি মাসে ভাতা ২০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ এখনো পর্যন্ত শেষ প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি৷ অবিলম্বে সামাজিক ভাতা বৃদ্ধির জন্য তিনি দাবি জানিয়েছেন৷ মিড ডে মিল কর্মীদের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, তাদেরকে বছরে ১০ মাসের বেতন দেওয়া হচ্ছে৷ মিড ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে৷ সর্বোপরি প্রত্যেক প্রকল্প কর্মীকে মাসে নূন্যতম ২১ হাজার টাকা করে বেতন দেওয়ার জন্য সংগঠনের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top