News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার কারণে এবছরও বাতিল হতে পারে টোকিও অলিম্পিক
Image

করোনার কারণে এবছরও বাতিল হতে পারে টোকিও অলিম্পিক

টোকিও, ২২ জানুয়ারি (হি. স.) :   করোনার কারণে এবছরও বাতিল হতে পারে টোকিও অলিম্পিক। যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে এই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এক গোপন বৈঠকে জাপান সরকারের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যার ফলে এবারের সামার অলিম্পিক পুরোপুরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল।

গত বছর করোনার কারণে পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। যা ১২৪ বছরের অলিম্পিক ইতিহাসে প্রথমবার।  গত বছর, ৩০ মার্চ টোকিও অলিম্পিকের নয়া দিনক্ষণ ঘোষণা করেছিল আইওসি  । জানানো হয়েছিল, ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। শেষ হবে ৮ আগস্ট। সঙ্গে এও বলা হয় যে অলিম্পিকের ক্রীড়াসূচিতে কোনও কাটছাঁট করা হবে না। কিন্তু করোনা যেভাবে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে চলেছে, তাতে নতুন করে তৈরি হয়েছে জটিলতা। সূচি অনুযায়ী, অলিম্পিক শুরু হতে আর বাকি মাস ছ’য়েক। সেই হিসেবে এমাস থেকেই টুর্নামেন্টের চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও জাপান সরকার করোনা ভীতি থেকে পুরোপুরি মুক্ত হতে পারছে না। মেগা টুর্নামেন্টের প্রস্তুতির কাজ এখনও বাকি। আসলে, জাপানের এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে সেদেশের ৮০ শতাংশ মানুষই চাইছেন না এবছর অলিম্পিক হোক। সরকারও তাই টুর্নামেন্ট বাতিল করার জন্য চাপে। আবার টুর্নামেন্ট বাতিল করলে মোটা অঙ্কের লোকসান। তাছাড়া আইওসি এখনও চায় অলিম্পিক হোক। সেইমতো প্রস্তুতি নিচ্ছে তারা। অলম্পিক বাতিল করতে হলে অলিম্পিক কমিটিকেও রাজি করাতে হবে জাপান সরকারকেই। এবছরও টোকিও অলিম্পিক বাতিল হলে ফের প্রায় এক দশক অপেক্ষা করতে হতে পারে জাপানকে। সেক্ষেত্রে ২০৩২ সালে ফের টোকিওতে বসতে পারে অলিম্পিক আসর।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top