News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী অগ্ণিকান্ডে গোলাঘাটি বাজারের সাতটি দোকান ভস্মীভূত
Image

বিধবংসী অগ্ণিকান্ডে গোলাঘাটি বাজারের সাতটি দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ জানুয়ারি৷৷ বুধবার রাত আনুমানিক বরোটায় নাগাদ বিধবংসি অগ্ণিকাণ্ডে পড়ে ছাই হয়ে যায় গোলাঘাটি বাজারের ৭টি দোকান৷ আগুনের লেলিহান শিখা প্রথমেই নজরে আসে এলাকার কিছু মানুষের৷সঙ্গে সঙ্গেই খবর যায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা পোঁছার আগেই স্থানীয় জনগণ এবং ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যার্থ হয়৷


অন্যান্য দোকানগুলোর মালপত্র রক্ষা করার কাজে হাত লাগায় বাজারে ব্যাবসায়িরা৷ প্রায় এক ঘন্টা পর মাত্র ৯ কিলোমিটার দূর থেকে দমকল বাহিনী পৌঁছে৷ এই সময়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাজারের সাতটি দোকান৷ শেষে টাকারজলা এবং বিশ্রামগঞ্জ থেকে অতিরিক্ত দমকলের ইঞ্জিন আসে বাজারে৷ দমকল কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় বাজারে অন্যান্য দোকানপাট গুলি রক্ষা পায়৷ বিধবংসী অগ্ণিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন বেনু দেবনাথ, নারায়ণ দেবনাথ, কৃষ্ণ দেবনাথ, মাধব চন্দ্র ঘোষ, কমল ঘোষ, শ্যামল রায়৷


একদিকে আগুনের লেলিহান শিখা অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের গণভেদী আর্তনাদে গভীর রাতে গোলাঘাটি বাজারের আকাশ বাতাস ভারি হয়ে ওঠে৷ দ্রুত সরকারি সহায়তা না পেলে তারা আর কোমর সোজা করে দাঁড়াতে পারবেনা বলেই প্রতিক্রিয়া ব্যাপ্ত করেন৷ তাই বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অবিলম্বে সরকারি সহায়তা প্রদানের দাবি উঠেছে৷ এছাড়া বুধবার রাত থেকেই বাজারে ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করে ব্যবসায়ী এবং স্থানীয় জনতা৷


আন্দোলনকারীরা দমকলের একটি ইঞ্জিন আটক করে রেখে দেয়৷ বৃহস্পতিবার সকালে আগুনে যে সাতটি দোকান ভস্মীভূত হয়েছে সেই দোকানগুলি পরিদর্শনে যান বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, জেলাশাসক বিশ্বশ্রী বি এবং বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য৷পরবর্তী সময়ে বাজার ব্যাবসায়ী এবং স্থানীয় জনগন আন্দোলন প্রত্যাহার করে জেলা শাসক আশ্বাস দেয় ফায়ার স্টেশন বসানো জন্য সবধরনের চেষ্টা করবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top