News Flash

  • Home
  • Uncategorized
  • সদভাবনা যাত্রা আমাদের সংহতিবোধকেই সমৃদ্ধ করবে : মুখ্যমন্ত্রী
Image

সদভাবনা যাত্রা আমাদের সংহতিবোধকেই সমৃদ্ধ করবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ সংস্কৃতি ও সংহতির সাথে স্বনির্ভরতাই সর্বশ্রেষ্ঠ সমাজ গঠনের পাশাপাশি রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে৷ আজ আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে যুব বিকাশ কেন্দ্র এবং ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টিস্ট অ্যাণ্ড অ্যাক্টিভিস্টস (নিফা) ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সদভাবনা যাত্রা ২০২১-র আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করে এই সদভাবনা যাত্রার সূচনা করেন৷ তিনি বলেন, দেশের ক’ষ্টি ও সংস্ক’তি সম্পর্কে সবার সম্যক ধারণা থাকা দরকার৷ এতে মানুষের মধ্যে সংহতিবোধ গড়ে উঠে৷ মুখ্যমন্ত্রী বলেন, যুব বিকাশ কেন্দ্রের সদস্যরা সারা দেশ ভ্রমণের মধ্য দিয়ে আমাদের রাজ্যের ক’ষ্টি-সংস্ক’তি তুলে ধরার পাশাপাশি সমগ্র দেশের গ্রামীণ পরিবেশের বাস্তব চিত্র ও দেশের ক’ষ্টি ও সংস্ক’তি সম্পর্কে অবহিত হতে পারবেন৷ এই সদভাবনা যাত্রা আমাদের সংহতিবোধকেই সমৃদ্ধ করবে৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতের কৃষ্টি, সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে কাজ করছেন দেশের প্রধানমন্ত্রী৷ বিশ্বের মানচিত্রে ভারতের কৃষ্টি সংস্ক’তিকে তুলে ধরার প্রয়াস অব্যাহত রেখেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, পূর্বে আধুনিক ভারত গঠনের স্বপ দেখেছিলেন স্বামী বিবেকানন্দ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই মন্ত্রকে পাথেয় করে নতুন ভারত গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন৷ শক্তিশালী, সমৃদ্ধশালী, স্বাভিমানি ভারত হিসেবে বিশ্বের দরবারে ভারতবর্ষকে তিনি তুলে ধরেছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়েছে৷ মানুষের মধ্যে স্বনির্ভর হওয়ার মানসিকতা গড়ে উঠেছে৷ প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের আহ্বানে সারা দিয়ে মানুষ স্বনির্ভরতার দিকে অগ্রসর৷ পাশাপাশি মানুষকে দেশপ্রেম ভাবনায় জাগিয়ে তুলছেন৷ রাজ্য সরকারও স্বনির্ভরতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷


অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, যীষ্ণু দেববর্মা বলেন, ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি হলো তার সংহতি৷ এদেশে পৃথক পৃথক সংস্কৃতি, ভাষা, ধর্ম, অঞ্চল থাকা সত্বেও আমরা এক ও অভিন্ন ভারতবাসী৷ এই বার্তার পাশাপাশি ত্রিপুরার সমৃদ্ধশালী সংস্কৃতি ও পর্যটনকে বহির্রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সদভাবনা যাত্রার উদ্যোগ নেওয়ায় তিনি আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও এ রাজ্যের সংস্কৃতির একটা ঐতিহ্য রয়েছে৷ প্রাচীন কাল থেকেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মিশ্র সংস্ক’তির প্রতিচ্ছবি ফুটে উঠে আমাদের রাজ্যে৷
অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, সদভাবনা যাত্রায় অংশগ্রহণকারী রাজ্যের যুবারা দেশের বিভিন্ন প্রান্তে পরিক্রমা করে বিভিন্ন বিষয়ে অভি’তা অর্জন করবেন৷ পাশাপাশি শান্তি, ভালোবাসা এবং অখণ্ডতার বার্তা তারা সারা দেশে ছড়িয়ে দেবেন৷ একই সঙ্গে তিনি তাদের নিরাপদ যাত্রাও কামনা করেন৷


অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অব আর্টিস্ট অ্যাণ্ড অ্যাক্টিভিস্টস-এর চেয়ারম্যান প্রীতপাল সিং পন্নু৷ স্বাগত বক্তব্য রাখেন যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশিস মজমদার৷ উল্লেখ্য, এই সদভাবনা যাত্রায় অংশগ্রহণকারী রাজ্যের যুবকরা দেশের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে রাজ্যের ক’ষ্টি, সংস্ক’তি, পর্যটনকে যেমন তুলে ধরবেন তেমনি ২০২২ সালে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের সুুবর্ণ জয়ন্তী উদযাপনের বার্তাও পৌঁছে দেবেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top