News Flash

  • Home
  • Uncategorized
  • জেড প্লাস সুরক্ষা পেলেন রঞ্জন গগৈ, সুরক্ষার দায়িত্বে সিআরপিএফ
Image

জেড প্লাস সুরক্ষা পেলেন রঞ্জন গগৈ, সুরক্ষার দায়িত্বে সিআরপিএফ

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): জেড প্লাস সুরক্ষা পেলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এবার থেকে সমগ্র দেশে প্রাক্তন প্রধান বিচারপতির সুরক্ষার দায়িত্বে থাকবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পর, শুক্রবার থেকেই জেড প্লাস সুরক্ষা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে। পাশাপাশি প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সুরক্ষা জন্য সিআরপিএফ-কে বলা হয়েছে। এবার থেকে দেশের যে কোনও প্রান্তে ৬৬ বছর বয়সী রঞ্জন গগৈয়ের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআরপিএফ-এর ৮-১২ জন কমান্ডো।


২০১৯ সালের নভেম্বর মাসে অবসর নেন রঞ্জন গগৈ। পরে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় মনোনীত হন তিনি। প্রাক্তন প্রধান বিচারপতি ছাড়াও রঞ্জন গগৈয়ের আরও একটি পরিচয় হল তিনি রাজ্যসভার সাংসদ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top