News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্টজনের
Image

পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বহু বিশিষ্টজনের

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.)৷৷ পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এছাড়া, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷


এক টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ত্রিপুরা প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংসৃকতির মাধ্যমে আকর্ষণীয় হয়ে উঠেছে৷ রাজ্যের বহুমুখী উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমার শুভ কামনা রইল৷
এদিন অন্য এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে সমস্ত রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি৷ রাজ্যবাসীর সংসৃকতি এবং সুহৃদয় জগৎজুড়ে ত্রিপুরাকে প্রশংসিত করেছে৷ এই রাজ্য বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে৷ আগামীদিনেও একই উদ্দীপনা বজায় থাকুক৷


উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীর শুভ কামনা করেছেন৷ এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা এক টুইট বার্তায় বলেন, পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরার ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি৷ বিপ্লবকুমার দেবের নেতৃত্বে রাজ্যে সুশাসনের নতুন যুগে প্রবেশ করেছে এবং উন্নতির দিকে এগিয়ে চলেছে৷ মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে ত্রিপুরা আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও আজ এক টুইট বার্তায় বলেন, রাজ্যের প্রতিষ্ঠা দিবসে ত্রিপুরায় আমার ভাই ও বোনদের অভিনন্দন৷ সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, এখানকার মানুষের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব এবং দেশের অগ্রগতির প্রতি উৎসর্গের অনুভূতি অনুকরণযোগ্য৷
এছাড়া, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজসিং চৌহান, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল পূর্ণ রাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top