News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিককে হেনস্থা নিরাপত্তা কর্মীর
Image

সাংবাদিককে হেনস্থা নিরাপত্তা কর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জানুয়ারি৷৷ ত্রিপুরা অবজারভার পত্রিকার সাংবাদিক অভিজিৎ নাথের সাথে আজ দুর্ব্যবহার করে কতিপয় টিএসআর জওয়ান৷ ঘটনাটি ঘটেছে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পূর্ণ রাজ্য দিবস অনুষ্ঠানে৷


এই ব্যাপারে সাংবাদিক অভিজিৎ নাথ জানিয়েছেন, এদিন তিনি যখন অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করার জন্য হলে প্রবেশ করতে যান তখন তাঁকে নিরাপত্তা কর্মী বাধা দেন৷ অভিজিৎ নাথের হাতে একটি হেলমেট ছিল৷ নিরাপত্তা কর্মীর বক্তব্য হচ্ছে কোনওভাবেই হেলমেট নিয়ে হলে প্রবেশ করতে দেয়া হবে না৷ কারণ হিসেবে ওই নিরাপত্তা কর্মীর যুক্তি হচ্ছে নিরাপত্তার ঝঁুকির জন্য নাকি এই হেলমেট নিয়ে হলে যেতে দেয়া যাবে না৷ অভিজিৎ নাথ তখন জানান যে, হেলমেটটি যদি বাইরে রাখা হয় তাহলে চুরি হওয়ার আশঙ্কা থাকে৷

এই কথোপকথনের মধ্যেই সাংবাদিক অভিজিৎ নাথকে নানা ধরনের অসম্মানজক উক্তি করেন ওই নিরাপত্তা কর্মী৷ পরে অভিজিৎ নাথ যখন হেলমেট বাইরে রেখে হলে প্রবেশ করতে যান তখনও তাঁকে বাধা দেওয়া হয়৷ শেষে অভিজিৎ নাথকে সরকার প্রদত্ত পরিচয়পত্র দেখিয়ে হলের ভিতরে যেতে হয়েছে৷


এদিনের সাংবাদিকের সাথে অভব্য আচরণের ঘটনার তীবব্র নিন্দা জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব৷ সেই সাথে ঘটনার তদন্তক্রমে ওই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে আগরতলা প্রেসক্লাব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top