News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দ্বিতীয়বার, ফের বোমাতঙ্ক নয়ডায়!
Image

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দ্বিতীয়বার, ফের বোমাতঙ্ক নয়ডায়!

নয়ডা, ২২ জানুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফের বোমাতঙ্ক উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডায়। শুক্রবার সকালে সেক্টর ৬৩-এলাকায় রাস্তার মাঝখানে রোড ডিভাইডারে একটি সন্দেহজনক ডিভাইস দেখতে পাওয়া যায়। বোমার মতো ওই ডিভাইসটি নিষ্ক্রিয় করেছে বম্ব ডিস্পোজাল স্কোয়াড। গৌতম বুদ্ধ নগরের পুলিশ কমিশনার আলোক সিং জানিয়েছেন, শুক্রবার সকালে সেক্টর-৬৩ এলাকায় রাস্তার মাঝখানে রোড ডিভাইডারে বোমার মতো একটি ডিভাইস দেখতে পাওয়া যায়। ওই ডিভাইসটি বিস্ফোরক অথবা ডিটোনেটর বলে মনে হয়েছিল, বম্ব ডিস্পোজাল স্কোয়াড তা নিষ্ক্রিয় করেছে। খতিয়ে দেখার পর জানা গিয়েছে, ওই ডিভাইস বিস্ফোরক অথবা ডিটোনেটর নয়।


পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ‘শুক্রবার সকালে ফেস ৩ থানায় ফোন করে জানানো হয়, সেক্টর-৬৩ এলাকায় রাস্তার মাঝখানে বোমার মতো একটি ডিভাইস পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পৌঁছে যায় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘিরে ফেলা হয় ওই স্থান। পরে খতিয়ে দেখার পর বোঝা যায়, ওই ডিভাইস আসলে বিস্ফোরক অথবা ডিটোনেটর নয়। সম্ভবত দুষ্কৃতীরা এমনটা করেছে। প্রসঙ্গত, একদিন আগেই নয়ডা সেক্টর-২৭ এলাকার একটি বেসরকারি হাসপাতালে বোমাতঙ্ক ছড়িয়েছিল।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top