News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক জায়গায় যান দূর্ঘটনায় হত ২, আহত ৪
Image

পৃথক জায়গায় যান দূর্ঘটনায় হত ২, আহত ৪

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর/ উদয়পুর/ আগরতলা, ২১ জানুয়ারি৷৷ সড়র সুরক্ষা সপ্তাহের মাঝেই যান দূর্ঘটনায় প্রাণ হারাল দু’জন৷ গুরুতর আহত হয়েছেন আরও চারজন৷ প্রতিটি দূর্ঘটনার পিছনেই বেপরোয়া ভাবে যানবাহন চালানোর বিষয়টি প্রকাশ্যে এসেছে৷
বৃহস্পতিবার পূর্ত দপ্তরের কর্মচারী বিভাস বড়ুয়া (৪৩ ) পিতা মৃতু কানু বড়ুয়া বাড়ী কঞনপুর৷ জম্পুই হিলে ভাইসাম এলাকায়৷ রোলারের চাপা পড়ে মৃত্যু হয়৷ আজ বিকাল দুইটায়৷ এ ব্যাপারে ভাঙমুন থানায় জি ডি এন্িন্ট করা হয়৷ মৃতদেহটি কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়৷ আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলে জানা যায়৷ তাঁর দুটি ছেলে এবং মেয়ে রয়েছে৷ পরিবারের কর্তার মৃত্যুতে স্ত্রী সন্তানদের নিয়ে অসহায় হয়ে পড়েছেন৷ কাঞ্চনপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷


এদিকে, বেপরোয়া নেশাগ্রস্ত বাইক চালকের বদান্যতায় প্রাণ গেলো যুবকের৷ ঘটনা উদয়পুর মহকুমা খিলপাড়া বাজার সংলগ্ণ এলাকায়৷ সাগর দে, পিতা শ্রী সমীর দে৷ বয়স-২৪ বৎসর৷ বাড়ি খিলপাড়া বাজার সংলগ্ণ এলাকায়৷ পেশায় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের ছাত্র৷ গতকাল বুধবার বিকাল আনুমানিক দুইটা পঁয়ত্রিশ মিনিটে সাগর বাড়ি থেকে খিলপাড়া বাজার স্থিত নিজ দোকানে বাই সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল৷ এমন সময় খিলপাড়া জামজুড়ি বাজারের দিক থেকে আসা টিআর-০৩এইচ ৮৭৯৫ নম্বরের নীল রংয়ের বাইকের চালক ও সহচরী বাইকটি সাগরের শরীরের উপর দিয়ে চালিয়ে দেয়৷ সাথে সাথেই সাগর বাইসাইকেলের নীচে চাঁপা পড়ে যায়৷ বাইক চালক ও সহচর দুজনেই বাইকের নীচে পড়ে থাকতে দেখে এলাকাবাসী দৌড়ে এসে উভয়কেই বাঁচানোর চেষ্টায় উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেন৷ খবর পাওয়ার সাথে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত সাগর দে, বাইক চালক হোলাখেতের উত্তম কুমার মজুমদারের ছেলে রূপক মজুমদার সহ অন্য বাইক আরোহীকে তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায়৷ সাগরের বাঁ পায়ের হাঁটু ও গোড়ালির মাঝামাঝি অংশের হাড় ভেঙে দুটুকরো হয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক সাগরকে জি বি হাসপাতালে রেফার করে এবং বাইক চালক রূপক মজুমদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন৷ সাগরকে বাড়ির লোকজন আগরতলা জি বি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাথে সাথে এক্সরে করে পা প্লাস্টার করে আজ অপারেশন করবেন বলে জানিয়ে দেন৷ ডাক্তার সাগরের রক্ত স্বল্পতার কথা বলে দুই বোতল রক্ত সংগ্রহ করার কথা বলার সাথে সাথেই এক বোতল রক্ত সংগ্রহ করা হয় এবং সাগরের শরীরে দেওয়া হয়৷


এরই মধ্যে সাগরের কোমড়ে অস্বাভাবিক ব্যথা বেড়ে যাওয়ায় এবং শ্বাস নিতে ও ফেলতে অসুবিধা দেখা দেয়৷ সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক বাড়ির লোকদের আরেক বোতল রক্ত সহ সাগরকে আইসিইউতে ভর্তি হওয়ার কথা বলেছেন৷ সাগরকে আই সি আসতে ভর্তির কিছুক্ষণ পর ডাক্তার বাবুরা সাগরের বাড়ির লোকদের বলেন সাগরের আর বেশিক্ষণ আয়ু নেই৷ সাগরের পালস রেট ধীরে ধীরে কমতে থাকে৷ শেষ পর্যন্ত রাত একটা পঁয়ত্রিশ মিনিটে সাগর বাবা সমীর দে সহ আত্মীয়-বন্ধু -প্রতিবেশীর সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ গতকাল রাতে সাগরের নিথর দেহ জি বি হাসপাতালের মর্গে রাখার পর আজ দুপুরে ময়না তদন্তের পরে আত্মীয় পরিজনের হাতে সাগরের মরদেহে তোলে দেওয়া হয়৷ সাগরের নিথর দেহ উদয়পুর খিলপাড়া স্থিত নিজ বাস ভবনে আনার পর হাজার হাজার আত্মীয়-বন্ধু- ইয়ং সোসাইটি ক্লাবের সদস্যরা সহ এলাকাবাসি কান্নায় ভেঙে পড়েন এবং চোখের জলে সাগরকে শেষ বিদায় জানান৷ সাগরের নিথর দেহ প্রথমে উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে, সেখান থেকে নিজ বাড়ি এবং শেষে নিজ ক্লাব ইয়ং সোসাইটিতে নিয়ে গেলে এভিবিপির সদস্যরা, গোমতি জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি যথাক্রমে স্বপন অধিকারী ও দেবল দেবরায়, ৩১ আর কে পুর মন্ডলের সভাপতি প্রবীর দাস, গোমতি জেলা বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, যুব মোর্চার সভাপতি রাকেশ শীল সহ ক্লাব সদস্যরা পুষ্প মাল্য অর্পণ করেন৷ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পরবর্তীতে সাগরের মরদেহে উদয়পুর লোকনাথ আশ্রমে বৈদিক শাস্র মতে সৎকার করা হয়৷

এলাকাবাসী অবিলম্বে ঘাতক বাইকের চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিতে হবে৷ সাগরের মরদেহ বাড়িতে আনা হলে নিরীহ বাইসাইকেল চালক সাগরের এক বোন পূজা সহ সকলে কান্নায় ভেঙে পড়েন৷ সাগর দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় অনেক পুরস্কার পেয়েছে৷ ত্রিপুরা বডি বিল্ডার্স এসোসিয়েশনের সদস্য ছিল সাগর৷ আগামী মাসেও দেহ সৌষ্ঠব তথা বডি বিল্ডার্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার কথা ছিলো সাগরের৷ সামাজিক মাধ্যম সাগরের মৃত্যু সংবাদ পেয়ে আগরতলা থেকে এই প্রতিবেদকের সাথে ফোনে ত্রিপুরার কৃষি পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় যোগাযোগ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন৷ পুলিশ ঘাতক বাইকটি থানায় নিয়ে গেলেও বাইক চালক রূপক মজুমদার ও বাইক আরোহীকে খবর লেখা পর্যন্ত আটক করতে পারেনি৷ এ নিয়ে এলাকাবাসি একরাশ ক্ষোভ উগড়ে দেন এবং প্রশ্ণ রাখেন মদমত্ত/নেশাগ্রস্ত বাইক ও গাড়ি চালকের খামখেয়ালি পনার জন্য আর কত নিরীহ মানুষের মৃত্যু হবে ?


এদিকে, টাকার জলা এবং সোনামুড়া থানা এলাকায় দু’টি পৃথক পথদুর্ঘটনায় চারজন আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে টাকার জেলা থেকে গোলাঘাটি আসার পথে একটি টাটা টিয়াগো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ অল্পের জন্য গাড়িটি গভীর খাদে পড়ে যায় নি৷ রাস্তার পাশে গাছে আটকে গেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি৷ গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহত যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর৷ টাকার জলা থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷এদিকে সোনামুড়ার করালিয়া মোরা এলাকায় মসজিদ সংলগ্ণ স্থানে একটি পিকনিক ফেরত ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ৪ জন যাত্রী আহত হন৷ আহতদের উদ্ধার করে প্রথমে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ চালকের দ্রুতগামীতা এবং অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top