News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে সর্প দংশনে আহত শ্রমিক
Image

উদয়পুরে সর্প দংশনে আহত শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর সোনাইছড়ি এলাকায় এক শ্রমিক সাপের ছোবলে গুরুতরভাবে জখম হয়েছে৷ ওই শ্রমিকের নাম তপন জেরিয়া৷
স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ওই শ্রমিক সেখানকার একটি রাবার বাগানে কাজ করতে গিয়েছিল৷ হঠাৎ অন্যান্য শ্রমিকরা লক্ষ করেন তপন জেরিয়া নামে পরিশ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে৷


সঙ্গে সঙ্গে শ্রমিকরা খবর দেন দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর জওয়ানরা তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান৷ সেখানে তার চিকিৎসা চলছে৷ সাপের ছোবল এই তার এই গুরুতর অবস্থা বলে জানা গেছে৷
ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷উল্লেখ্য রাবার বাগান গুলিতে সাপের আনাগোনা প্রায়ই পরিলক্ষিত হয়৷ শ্রমিকরা কাজ করতে গিয়ে চরম নিরাপত্তাহীনতায় পরে৷ রাবার বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকদের জীবন সংশয় দেখা দেয়৷


উদয়পুরের চন্দ্রপুরের সোনাইছড়ি এলাকায় সাপের ছোবলে আহত হওয়ার ঘটনা তারই প্রমাণ৷ গোমতী জেলা হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top