News Flash

  • Home
  • Uncategorized
  • কিশোরী সুচিতা অভিযান প্রকল্পে ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে সেনিটারি ন্যাপকিন
Image

কিশোরী সুচিতা অভিযান প্রকল্পে ছাত্রীদের বিনামূল্যে দেওয়া হবে সেনিটারি ন্যাপকিন

আগরতলা, ২০ জানুয়ারি (হি.স.)৷৷ সুকলপড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেবে ত্রিপুরা সরকার৷ তার জন্য কিশোরী সুচিতা অভিযান প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ আপাতত তিন বছরের জন্য শুরু হচ্ছে এই প্রকল্প৷ এতে খরচ হবে ৩ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ টাকা৷


এ-বিষয়ে আজ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারের মুখপাত্র শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, বাজেট ভাষণে সুকলপড়ুয়া ছাত্রীদের সু-স্বাস্থ্যের জন্য বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেওয়ার প্রতিশ্রুতি ছিল৷ আজ ত্রিপুরা মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, খোলা বাজারে ১ প্যাকেট সেনিটারি ন্যাপকিনের জন্য খরচ করতে হয় ২৮-৩৫ টাকা৷ কিন্ত, আশাকর্মীরা জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রতি প্যাকেট ৫ টাকা দরে কিনে ৬ টাকা দরে বিক্রি করে থাকেন৷ তাই এখন ত্রিপুরা সরকারও জাতীয় স্বাস্থ্য মিশনের কাছ থেকে সেনেটারি ন্যাপকিন ক্রয় করবে৷


তিনি বলেন, ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দফতরের অধীনে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১ লক্ষ ৬৮ হাজার ২৫২ জন ছাত্রী রয়েছেন৷ তাঁদের চলতি অর্থ বছর থেকে শুরু করে তিন বছর বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেবে ত্রিপুরা সরকার৷ তাঁর কথায়, সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত, বেসরকারি এবং কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রীদের বিনামূল্যে সেনিটারি ন্যাপকিন দেওয়ার জন্য কিশোরী সুচিতা অভিযান শুরু হচ্ছে ত্রিপুরায়৷ আজ মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে৷ তাতে মোট তাতে খরচ হবে ৩ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ২৪৮ টাকা, বলেন মন্ত্রী নাথ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top