News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্তে বদল, প্যারিস জলবায়ু চুক্তিতে গুরুত্ব বাইডেনের
Image

ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্তে বদল, প্যারিস জলবায়ু চুক্তিতে গুরুত্ব বাইডেনের

ওয়াশিংটন, ২১ জানুয়ারি (হি.স.): এমনটাই তো হওয়ারই কথা ছিল, আর তাই হল। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একগুচ্ছ সিদ্ধান্তে বদল আনলেন জো বাইডেন। এর মধ্যে রয়েছে-মেক্সিকো সীমান্তে পাঁচিল তৈরিতে বন্ধের নির্দেশ। এই সিদ্ধান্তকে মেক্সিকো স্বাগত জানিয়েছে। দীর্ঘ বিতর্কের পর মেক্সিকো সীমান্তে পাঁচিল তোলার জন্য যে জরুরি তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, প্রথম দিনেই তা বাতিল করেছেন জো বাইডেন। পাশাপাশি, আমেরিকায় পৃথিবীর অন্যতম প্রধান মুসলিম দেশগুলিতে যাওয়া-আসা নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, সেটিও তুলে দিয়েছে বাইডেন।


পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকার ফিরে যাওয়ার বিষয়েও নির্দেশনামায় স্বাক্ষর করেছেন বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটিও সাময়িক ভাবে বন্ধ রাখছেন বাইডেন। বুধবার আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন জো বাইডেন। তারপরই ট্রাম্পকে ‘বৃদ্ধাঙ্গুষ্ঠ’ দেখালেন বাইডেন। এখানেই শেষ নয়, হোয়াইট হাউজে মাস্ক পরা বাধ্যতামূলক করতে চলেছেন। পাশাপাশি সরকারি সমস্ত ক্ষেত্রেই কর্মীদের এই নিয়ম মেনে চলতে হতে পারে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top