News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ার নয়নদ্বীপ পাড়ার বাসিন্দারা নানা সমস্যায়
Image

আঠারমুড়ার নয়নদ্বীপ পাড়ার বাসিন্দারা নানা সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ জানুয়ারি৷৷ প্রত্যন্ত পাহাড়ী জনপদে বসবাসকারী গিরি বাসীরা কেমন রয়েছেন এবং যোগাযোগ ব্যবস্থা কতটুকু উন্নয়নের শিখরে পৌঁছেছে তা ঐ সকল এলাকা গুলিতে পা না রাখলে বোঝা একেবারেই দায়৷এমনই এক চিত্র উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের ১৮ মুড়া পাহাড় এর ২৯ মাইল নমনদ্বীপ পাড়া থেকে৷ বর্তমানে ওই পাড়াতে ৩৫ টি পরিবারের বসবাস৷প্রত্যেকটি পরিবার বনের লতাপাতা সহ লাকড়ি বিক্রির পাশাপাশি জুম চাষের উপর নির্ভর করে সংসার প্রতি পালন করে থাকে৷

তবে ওই এলাকার অধিবাসীরা অন্যান্য সমস্যার কথা না বলে থাকলেও যোগাযোগের ব্যবস্থা কেবলমাত্র অন্তরায়,সেটাই তুলে ধরেন প্রতিবেদক এর কাছে৷দীর্ঘ কয়েক দশক পূর্বে এলাকা বাসিদের দাবি অনুসারে ইটের সলিং প্রশাসনের উদ্যোগের তৈরী করা হয়েছিল৷কিন্তু কয়েক দিন কাটাতে না কাটাতেই ইটের সলিং চলাচলে অযোগ্য হয়ে পরেছে৷ফলে বর্ষাকালে চলাচল করতে গিয়ে এলাকাবাসীরা খুবই মরণফাঁদে মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে৷বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হচ্ছে৷এলাকাবাসীরা আরো জানান নিজেদের উদ্যোগে অস্থায়ী কাঠের সেতু করা হয়ে থাকলেও মরণ ফাঁদে পরিণত হয়েছে৷

সেই সেতু দিয়ে সুকল পড়ুয়া ছাত্র ছাত্রীরা সুকলে যাতায়াত করে সুকলে আসা যাওয়া করতে হয়৷আর সেই সেতু দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে৷বিশেষ করে বসার সময় অস্থায়ীভাবে নির্মাণ করা কাঠের সেতুটি অস্তিত্ব হারিয়ে যাই৷ এলাকাবাসীদের মধ্য থেকে দাবি উঠেছে প্রশাসনিক তরফে যেন ভগ্ণ যাতায়াতের ব্যবস্থা পূর্ণ সংস্কারে৷এখন দেখার বিষয় প্রশাসনিক তরফে যাতায়াতের ব্যবস্থা ভূমিকা গ্রহণ করেন সংস্কারের জন্য কতটুকু ভূমিকা গ্রহণ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top