News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার টিকা নিয়ে মানুষ দ্বিধাগ্রস্ত, তাই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হচ্ছে না
Image

করোনার টিকা নিয়ে মানুষ দ্বিধাগ্রস্ত, তাই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হচ্ছে না

আগরতলা, ১৯ জানুয়ারি (হি.স.)৷৷ করোনা-র টিকা সম্পর্কে এখনও মানুষ দ্বিধাগ্রস্ত৷ তাই, লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাকরণ হয়নি৷ আক্ষেপ করে মঙ্গলবার এ-কথা বলেন জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল৷ সাথে তিনি যোগ করেন, আরও ৪৬,৫০০টি করোনা টিকা ত্রিপুরায় এসে পৌঁছেছে৷ ফলে এখন ৫৫ শতাংশের বদলে ১০০ শতাংশ স্বাস্থ্যকর্মীকে প্রথম ধাপে টিকা দেওয়া সম্ভব হবে৷ এদিন তিনি আশ্বস্ত করে বলেন, করোনা-র টিকা সম্পূর্ণ সুরক্ষিত এবং উপকারী৷


সারা দেশের সঙ্গে রাজ্যেও ১৬ জানুয়ারি থেকে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে সুনির্দিষ্ট গাইড লাইন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করে কোভিশিন্ড টিকা সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে৷ সপ্তাহে চার দিন যথাক্রমে সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার এই টিকা রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হচ্ছে৷ ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮২৯ জন৷ তাঁদের মধ্যে ৪ হাজার ২৬৯ জন সুবিধাভোগীদের টিকা দেওয়া হয়েছে৷ অর্থাৎ এখন পর্যন্ত রাজ্যে টিকাকরণের গড় হার ৫৪.৫৩ শতাংশ৷ ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত রাজ্যে ৯৯টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে৷ আজ, মঙ্গলবার গোটা রাজ্যে ৪৯টি কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে৷


এদিন গোটা রাজ্যে টিকাকরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৬৮৮ জন৷ তাঁদের মধ্যে টিকা নিয়েছেন ১ হাজার ৯৯৮ জন৷ আজ রাজ্যে টিকাকরণের গড় হার ৫৪. ১৮ শতাংশ৷ এদিন রাজ্যের বিভিন্ন হাসপাতালে সাধারণ মানুষের পাশাপাশি বিশিষ্ট চিকিৎসকও কোভিশিন্ড টিকা নিয়েছেন৷ মঙ্গলবার টিকা দেওয়া হয়েছে এনএইচএম-এর মিশন ডিরেক্টর ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের এইচওডি ডা. তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. দেবাশিস রায়, জিবি হাসপাতালের ডেপুটি এমএস ডা. শঙ্কর চক্রবর্তী, এনসিডি-র স্টেট নোডাল অফিসার ডা. সুপ্রিয় মল্লিক প্রমুখ৷


জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তার কথায়, এখনও করোনা-র টিকা সম্পর্কে মানুষ দ্বিধাগ্রস্ত৷ ফলে টিকাকরণে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাচ্ছে না৷ সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে টিকাকরণ সম্পন্ন হবে৷ মানুষের মনে দ্বিধা দূর হবে৷ তিনি বলেন, ত্রিপুরায় করোনা-র টিকা নেওয়ার পর এখনও কারোর দেহে পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top