News Flash

  • Home
  • Uncategorized
  • মাতৃ ভাষাকে ভিত্তি করেই উন্নত হয় জাতি : শিক্ষামন্ত্রী
Image

মাতৃ ভাষাকে ভিত্তি করেই উন্নত হয় জাতি : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ মাতৃ ভাষাকে ভিত্তি করেই উন্নত হয় জাতি৷ মাতৃ ভাষা যদি হারিয়ে যায় তাহলে কোনদিন জাতি সমৃদ্ধ হতে পারেনা৷ আজ লেফুঙ্গা ব্লকের শচীন্দ্র দেববর্মণ ম্যামোরিয়্যাল হলে মোহনপুর মহকুমা ভিত্তিক ৪৩ তম ককবরক ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ অনুষ্ঠান উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী লেফুঙ্গা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ১৯৭৯ সালের ১৯শে জানুয়ারি রাজ্যে ককবরক ভাষা সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পায়৷

আমাদের রাজ্যে ৮ লক্ষের উপর মানুষের মাতৃভাযা ককবরক৷ ককবরকে সর্বপ্রথম উপন্যাস লেখেন সুুধন্বা দেববর্মা৷ বর্তমানে ককবরক ভাষায় কবিতা, গান, ছড়া, নাটক, ছোটগল্প, প্রবন্ধ রচিত হচ্ছে৷ সুুধন্বা দেববর্মা, শ্যামলাল দেববর্মা, নগেন্দ্র জমাতিয়া, নন্দকুমার দেববর্মা, চন্দ্রকান্ত মুড়াসিং, নরেশ চন্দ্র দেববর্মা, হরিপদ দেববর্মা, অতুল দেববর্মা এদের লেখনীর মাধ্যমে ককবরক ভাষা সমৃদ্ধ হয়েছে৷ তাছাড়াও শান্তিময় চক্রবর্তী, কুমুদকুণ্ড চৌধুরী, নিতাই আচার্য, স্নেহময় রায় চৌধুরী, মনোর’ন মজমদার, প্রভাস চন্দ্র ধর ককবরক ভাষার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন৷


অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলা ভাষীরাও ককবরক ভাষা নিয়ে চর্চা করছেন৷ সরকার রাজ্যে ভাষানীতি রূপায়ণের কথাও চিন্তাভাবনা করছে৷ এরফলে রাজ্যের ছোট ছোট জাতিগোষ্ঠির ভাষাগুলি উপকৃত হবে৷ গত আড়াই বছরে রাজ্যে ক্লাস এইট পর্যন্ত ৪৫টি সুকলে, ৫৯টি হাইসুকলে ও ২২টি হায়ার সেকেণ্ডারী সুকলে পাঠ্যক্রমে ককবরক ভাষা চালু করা হয়েছে৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ককবরক ভাষায় পি এইচ ডি কোর্স চালু করা হয়েছে৷ বর্তমানে ককবরক ভাষায় টেট পরীক্ষাও দেওয়া যায়৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তরুণ দেববর্মা ও অধ্যাপক মনি দেববর্মা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রি’ত দেববর্মা, পদ্ম দেববর্মা, প্রদীপ দেববর্মা৷ স্বাগত ভাষণ রাখেন ডিসিএম মাণিক চাকমা৷ সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান প্রণজিৎ দেববর্মা৷ অনুষ্ঠান শেষে অতিথিগণ দুস্থদের মধ্যে ৫০টি কম্বল বিতরণ করেন এবং বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন ছাত্রছাত্রীকে সুকল ব্যাগ দেওয়া হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top