News Flash

Image

ধর্মনগরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের হরিচাঁদ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে চোরের দল ঘরের দরজার তালা কেটে ভিতরে ঢুকে বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে৷

বাড়ির মালিকের নাম নেপাল নাথ৷জানা যায় চিকিৎসা সংক্রান্ত কাজে পরিবারের লোকজনরা গত একমাস ধরে আগরতলায় অবস্থান করেন৷ বাড়িতে ফিরে গিয়ে তারা লক্ষ্য করেন ঘরের দরজা তালা ভাঙ্গা৷ ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারি ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র কাপড়-চোপড় নিয়ে গেছে চোরেরা৷ পরিবারের তরফ থেকে বিষয়টি ধর্মনগর থানার পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে ধর্ম নগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷তবে চুরি যাওয়া জিনিস পত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top