News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশকে ২০ লক্ষ করোনার ভ্যাকসিন দেবে ভারত
Image

বাংলাদেশকে ২০ লক্ষ করোনার ভ্যাকসিন দেবে ভারত

ঢাকা, ১৯ জানুয়ারি(হি. স.): বাংলাদেশকে ২০ লক্ষ ডোজ  করোনার ভ্যাকসিন দেবে ভারত । আগামীকাল অর্থাৎ বুধবারই বাংলাদেশে পৌঁছচ্ছে ভারতের উপহার দেওয়া ২০ লক্ষ করোনার ভ্যাকসিন। একথাই জানা গিয়েছে বাংলাদেশের করোনার ভ্যাকসিন সরবরাহ সংক্রান্ত দফতরের এক আধিকারিকের সূত্রে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের ওই ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন ঢাকাকে উপহার দিচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকও করেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী।

এপ্রসঙ্গে সোমবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক বলেন, “ভারত বাংলাদেশকে করোনা ভ্যাকসিনের কিছু ডোজ উপহার দিচ্ছে। যেকোনও সময়ে ওই টিকাগুলি আমাদের দেশে এসে পৌঁছবে।” যদিও ঠিক কত পরিমাণ ভ্যাকসিন এই মুহূর্তে পাঠানো হচ্ছে সেবিষয়ে কিছু জানাননি তিনি।

আরও জানা গিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ভ্যাকসিন পৌঁছবে। তার আগে ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে যথাযথ পরিকাঠামো প্রস্তুত রাখতে বলেছে বাংলাদেশ সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের শেষে ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফরে গিয়ে জানান, ভারত বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top