News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
Image

পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য শাসন থেকে ভারত ইউনিয়নে ত্রিপুরার যোগদান এবং পরবর্তী সময়ে পূর্ণরাজ্যের স্বীক’তি এরাজ্যের ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়৷ উত্তরপূর্বা’লের রাজ্যগুলির সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর যে সর্বাত্মক উদ্যোগ জারি রয়েছে ত্রিপুরাও এর থেকে আলাদা নয়৷ ত্রিপুরা সহ এই অ’লের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির মধ্য দিয়েই ক’ষি ও শিল্পের বিকাশ ঘটছে৷

রাজ্যের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল রাজ্য হিসাবে গড়ে তোলাই হোক পূর্ণরাজ্য দিবসের অঙ্গীকার৷ জনকল্যাণে সকলকে সাথে নিয়ে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবার লক্ষ্যে রাজ্য সরকার যে দিশায় কাজ করে চলেছে যথাযথভাবে তাকে কার্যকর করার দায়িত্ব প্রতিটি রাজ্যবাসীর৷ আমি আজকের এই দিনে রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সকল রাজ্যবাসীর সুুখ, স্বাচ্ছন্দ্য ও সুুস্থতা কামনা করছি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top