News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দ্বিধায় প্রতিষেধক নিন, আর্জি নীতি আয়োগের সদস্যের
Image

নির্দ্বিধায় প্রতিষেধক নিন, আর্জি নীতি আয়োগের সদস্যের

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি. স.): নির্দ্বিধায় করোনা প্রতিষেধকের টিকা নেওয়ার জন্য দেশবাসীর আহ্বান করলেন নীতি আয়োগ এর সদস্য ডাঃ ভি কে পাল। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন, ভারত স্বাচ্ছন্দ পরিস্থিতির মধ্যে রয়েছে। দুটি করোনা প্রতিষেধক সুরক্ষিত। ফলে নির্দ্বিধায় টিকা নিন। টিকা গ্রহণের সময় দ্বিধাদ্বন্দ্ব করলে করোনা নির্মূল করা যাবে না।

সাংবাদিক সম্মেলন থেকে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের টিকা গ্রহণের আহ্বান করে ডাঃ ভি কে পাল জানিয়েছেন, টিকা গ্রহণ না করলে সামাজিক কর্তব্য থেকে পিছিয়ে আসার সমান হবে। গোটা বিশ্ব প্রতিষেধকের চাহিদায় মাতোয়ারা। অবিলম্বে চিকিৎসক এবং নার্সদের টিকা নেওয়ার জন্য এগিয়ে আসা উচিত। এখনও পর্যন্ত যা পরিসংখ্যান পাওয়া গিয়েছে তাতে করে টিকা নিরাপদ। পার্শ্ব প্রতিক্রিয়া যে সামনে এসেছে তার নগণ্য। ভারত স্বচ্ছন্দ পরিস্থিতির মধ্যে রয়েছে।

উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে তরফ থেকে জানানো হয়েছে ১৯ জানুয়ারি পর্যন্ত ৪ লক্ষ ৫৪ হাজার ০৪৯ টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top